বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

টিভি পর্দায় রুক্মিনি মিত্র

রুক্মিনি মিত্র I ছবি : সংগৃহীত
রুক্মিনি মিত্র I ছবি : সংগৃহীত

প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ২৮ নভেম্বর বড় পর্দায় আসছে রুক্মিনি মৈত্র ও চিরঞ্জিৎ চক্রবর্তী অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’। কিন্তু মুক্তির আগেই যেন চমকে দিলেন রুক্মিনি! রুপালি পর্দায় আবির্ভাবের আগে হঠাৎই ছোট পর্দায় হাজির হয়ে নতুন করে দর্শক মাতাতে চলেছেন এই সুন্দরী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সিনেমার প্রচারণার অংশ হিসেবে তিনি আসছেন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে।সঞ্চালক রচনা ব্যানার্জির এই শো-তে রুক্মিনির উপস্থিতি মানেই বাড়তি বিনোদন।

জানা যায়, আগামী রোববার জি বাংলায় সম্প্রচারিত হবে এই বিশেষ পর্বটি। নাচে-গানে ও আড্ডায় জমজমাট এই পর্বে রুক্মিনির সঙ্গে আরও অংশ নিচ্ছেন স্নেহা দাস, অনিন্দিতা রায়চৌধুরী, ঋতব্রতা দে এবং সংঘমিত্রা তালুকদারের মতো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীরা।

ইতোমধ্যেই শো-এর একটি প্রোমো প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বেশ মজার এক দৃশ্য। রুক্মিনির আবদারে কানে হেডফোন লাগিয়ে খেলার দ্বিতীয় রাউন্ডে অংশ নিচ্ছেন রচনা ব্যানার্জি। ইন্ডাস্ট্রির একজন সিনিয়র অভিনেত্রী হওয়া সত্ত্বেও রচনার এমন অমায়িক ও খেলাধুলার মানসিকতা মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির ট্রেলার মুক্তি পায়। ট্রেলার দেখে শুরুতে অনেকেই অমিতাভ বচ্চনের ‘পিকু’ সিনেমার ছায়া অনুভব করলেও, গল্পের বাঁক বলছে ভিন্ন কথা। তবে ধারণা করা হচ্ছে, সিনেমাটি মুক্তির ঠিক আগ মুহূর্তে রুক্মিনির এই ছোট পর্দার উপস্থিতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X