বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০২:৪০ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে কলকাতার দুই সিনেমা বিপদে

বাবলি ও পদাতিক সিনেমা। ছবি : সংগৃহীত
বাবলি ও পদাতিক সিনেমা। ছবি : সংগৃহীত

পূর্বের ঘোষণা অনুযায়ী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিসব উপলক্ষে দুটি সিনেমা মুক্তির কথা ছিল। সিনেমা দুটি হচ্ছে নির্মাতা রাজ চক্রবর্তীর ‘বাবলি’ ও সৃজিত মুখার্জির সিনেমা ‘পদাতিক’। দুটি সিনেমাই আজ মুক্তি পাচ্ছে। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো ন্যাক্কারজনক ঘটনার ভারতজুড়ে শুরু হয়েছে আন্দোলন। যেই আন্দোলনের মধ্যে সিনেমা মুক্তি দিয়ে বিপাকে পড়ছেন দুই নির্মাতাই।

এই সময়ে সিনেমা মুক্তির বিষয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন সৃজিত। তিনি বলেন,‘আমার মনে হয়, শহর এই মুহূর্তে কোনোরকম বিনোদন বা সিনেমা দেখার মানসিকতায় নেই। আমি তো নেই-ই।’

সিনেমার ভবিষ্যৎও তিনি দর্শকের ওপরেই ছেড়ে দিয়ে আরও বললেন, ‘দর্শক যা চাইবেন, সেটাই হবে। এই পরিস্থিতিতে তারা যদি আমার সিনেমা না দেখেন, আমার কোনো আপত্তি নেই। আমি সিনেমা মুক্তি পেছানো নিয়ে প্রযোজকের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু তিনি অত্যন্ত অসহায়ভাবেই আমাকে জানিয়েছেন, তার বিপুল আর্থিক ক্ষতি হবে। কারণ, সিনেমাটি জাতীয় স্তরে মুক্তি পাচ্ছে। তাই কিছু করা গেল না।’

সবশেষ সৃজিত আরও বলেন, ‘সবটাই দুর্ভাগ্যজনক। সিনেমাটি এই সময়ে মুক্তি পাচ্ছে। কিন্তু, এটা আমাদের কারও হাতেই নেই।’

সৃজিতের এই সিনেমায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। কিন্তু দেশে আন্দোলনের জেরে কলকাতায় সিনেমার প্রচারে যেতে পারেনি তিনি।

এদিকে ১৫ আগস্ট মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর ‘বাবলি’। সিনেমাটি শুধু কলকাতায় মুক্তি পেয়েছে। তবে এর ভবিষ্যতও পড়েছে অনিশ্চয়তায়। বুকমাই শোয়ের তথ্য মতে ভালোই হল পেয়েছে সিনেমাটি। তবে হলে দর্শক ফেরা নিয়ে রয়েছে আশঙ্কা। ‘বাবলি’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলী ও আবির চ্যাটার্জি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১২

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৫

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৬

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৯

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

২০
X