মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চুমুকাণ্ডে ট্রলের মুখে রাজ-শুভশ্রী

শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তী। ছবি : সংগৃহীত
শুভশ্রী গাঙ্গুলি ও রাজ চক্রবর্তী। ছবি : সংগৃহীত

টালিউডের জনপ্রিয় জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। সবসময়ই তাদের প্রেম এবং সম্পর্কের গভীরতার জন্য খবরে থাকেন। একদিকে যখন টালিপাড়ায় বিচ্ছেদ আর ডিভোর্সের গুঞ্জন শোনা যায়, তখন এই জুটি তাদের ভালোবাসা দিয়ে নজির গড়ে তুলেছে।

গত ২১ ফেব্রুয়ারি রাজের জন্মদিনের উদযাপন ছিল আরও একবার তাদের ভালোবাসার উজ্জ্বল প্রমাণ। জন্মদিনের পার্টিতে স্বামীকে খোলামেলা ভালোবাসার প্রকাশে চুম্বন করলেন এই নায়িকা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

পার্টিতে তাদের ম্যাচিং আউটফিটে দেখা গিয়েছে, যা নজর কেড়েছে অনুরাগীদের। শুভশ্রীর পোস্ট করা দুটি ছবির মধ্যে একটি ছিল রোমান্টিক চুম্বনের মুহূর্ত।

যদিও এই প্রকাশ্যে ভালোবাসা অনেকে প্রশংসা করেছেন, আবার অনেকেই সমালোচনা করতেও ছাড়েননি। কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘কিস করলেই সম্পর্ক ভালো এটা প্রমাণ করতে চান?’ আবার কেউ লিখেছেন, ‘ছিঃ ছিঃ, আর কতদূর যাবেন?’

তবে এই ধরনের ট্রল নিয়ে একটুও ভাবিত নন রাজ-শুভশ্রী। তারা বরাবরই তাদের সম্পর্কের প্রতি দুঃসাহসিক এবং খোলামেলা মনোভাব বজায় রেখেছেন।

একটি পুরনো সাক্ষাৎকারে রাজ স্পষ্ট করে বলেছিলেন, ‘কে কী বলল, সেটা ভেবে তো আর বউকে চুমু খাওয়া বন্ধ করতে পারি না।’

জন্মদিন উপলক্ষে শুভশ্রী রাজের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে লিখেছেন, ‘আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। আমার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটা তুমি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১০

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১১

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১২

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৪

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৫

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৬

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৮

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৯

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

২০
X