রাজু আহমেদ
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৫:৩০ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

অনেক হয়েছে নোংরামি, অনেক করেছ পাপ : শুভশ্রী

অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ছবি : সংগৃহীত
অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ছবি : সংগৃহীত

তিলোত্তমার বিচার চেয়ে একে একে পথে নেমেছে টালিউড-বলিউডের তারকারা। বাদ নেই শুভশ্রী গাঙ্গুলিও। নারীদের রাত-দখলের আয়োজনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তিনি। হেঁটেছিলেন পায়ে-পা মিলিয়ে। রোববার টলিউড থেকে যে মিছিলের আয়োজন হয়েছিল সেই মিছিলেও ছিলেন এই অভিনেত্রী। নিজের অভিনীত ‘বাবলি’ সিনেমার প্রচারও বন্ধ রেখেছেন। এবার নিজের ভেতরে জমে থাকা দুঃখ-কষ্ট-ক্ষোভ ঝারলেন এই অভিনেত্রী। কিন্তু তারপরও নেটিজেনদের পাল্টা আক্রমণের মুখে পড়েছেন এই নায়িকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের লেখা একটি কবিতা পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন শুভশ্রী। কবিতার শুরুতে তিনি লিখেছেন, ‘শাস্তি চাই! শাস্তি চাই! দৃষ্টান্তমূলক শাস্তি চাই! থাকব না আর নিয়মে বাধা, মানব না কোনো রীতি, সংস্কার ধরে রাখার সব দায়িত্ব কী আমাদের। ওরা তাহলে করবে কী? নিয়মে এবার বাধব ওদের, যারা কুড়ে কুড়ে খেয়েছে মোদের।’

এরপর আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানিয়ে রাজপথে নামায় শুভশ্রীর মতো অভিনেত্রীদের ক্ষমতাসীনদের কেউ কেউ ‘পতিতা’, ‘নষ্টা’ বলে মন্তব্য করেছেন। তা স্মরণ করে শুভশ্রী লেখেন, ‘অনেক হয়েছে নোংরামি, অনেক করেছ পাপ, তাও নেই কোনো অনুতাপ, তাই তো ফেসবুকে পোস্ট এর বন্যা, আমরা নাকি পতিতা? আমরা না কি নষ্টা? দেখ তাহলে এই নষ্টারাই গড়বে দুনিয়া, যেখানে বাপকেও ছাড়ে না পাপ।’

কবিতা পড়ে নেটিজেনদের অনেকে প্রশংসা করছেন। তার সঙ্গে সহমত পোষণ করে বিচার চেয়েছেন। আবার নেটিজেনদের বড় একটি অংশ তাকে আক্রমণ করে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন! ‘আপনার এক সপ্তাহ পর ঘুম ভাঙল? এখন প্রতিবাদ করতে আসছেন? ছি! ছি! এসব নাটক না করলেও পারতেন।’

টালিউডের মিছিলে হাজির ছিলেন শুভশ্রীর স্বামী, নির্মাতা রাজ চক্রবর্তীও। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিলে যোগ দিতে দেখা যায় তাকে।

এদিকে ১৫ আগস্ট মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ‘বাবলি’ সিনেমা। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে দেখা গেছে আবির চ্যাটার্জি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হচ্ছে?

‘আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হবো’, কথা রাখলেন ব্রাজিল সমর্থক

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ইরানের আকাশে যে অদ্ভুত বস্তু দেখেন মার্কিন পাইলট

শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

ইনস্টাগ্রামে পরিচয়, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে কিশোরীকে ব্ল্যাকমেইল

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

১০

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

১১

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

১২

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

১৩

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

১৪

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

১৫

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

১৬

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

১৭

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

১৮

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

১৯

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

২০
X