বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

নায়ক-নায়িকা দীর্ঘক্ষণ হোটেলে থাকলে সমস্যা কোথায় : সায়ন্তিকা

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।  ছবি : সংগৃহীত
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

‘ছায়াবাজ’ চলচ্চিত্রে ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধেছেন পশ্চিমবঙ্গের নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পরিচালক তাজু কামরুলের নির্মিতব্য এই সিনেমার কাজ এখনো শেষ হয়নি। এসবের মধ্যেই ঘটনা বাঁক নিয়েছে নতুন দিকে। সিনেমার প্রযোজক মনিরুল ইসলাম প্রশ্ন তোলেন, হোটেল রুমে চার ঘণ্টা কী করেছিলেন জায়েদ-সায়ন্তিকা?

প্রযোজকের কথার জবাব দিয়েছেন সায়ন্তিকা। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, ‘কে আমাকে নিয়ে কী বলছে, তা নিয়ে আমি সত্যিই ভাবতে চাই না। কোনো সাফাই দেওয়ারও প্রয়োজন মনে করি না। কারণ আমি জানি সত্যিটা কী। আর নায়ক-নায়িকা যদি ঘণ্টার পর ঘণ্টাও হোটেলে বসে থাকে, সেখানে সমস্যা কোথায়?

এর আগে প্রযোজক মনিরুল ইসলাম প্রশ্ন তোলেন, হোটেল রুমে চার ঘণ্টা কী করেছিলেন জায়েদ-সায়ন্তিকা? তিনি বলেন, ‘গানের শুটিংয়ের সময় পোশাক পরিবর্তনের জন্য দুপুর ২টায় হোটেলে যান নায়ক-নায়িকা। কিন্তু ফিরে আসেন সন্ধ্যা ৬টায়। পোশাক বদল করতে চার ঘণ্টা সময় লাগে, এমনটা কখনো দেখিনি। এ ছাড়া আমরা যখন শুটিং প্যাকআপ করে পুরো ইউনিট নিয়ে চলে আসি, সেদিন নায়ক-নায়িকা হোটেলেই থেকে যান। ওইদিন তারা সেখানে কী করছিলেন?’

সায়ন্তিকা ছাড়াও এই প্রশ্নের জবাব দিয়েছিলেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি বলেছিলেন, ‘কস্টিউমের সমস্যা রয়েছে। লেদারের কিছু ড্রেস প্রয়োজন; যা যা প্রয়োজন সব জানানো হয়েছে প্রযোজককে। পোশাক পরিবর্তন করতে গিয়ে যদি পোশাক না পাওয়া যায় এবং সেটির বিকল্প কী হতে পারে—এসব ঠিক করবে কে? সায়ন্তিকা ডেইলি বেসিসে কাজ করেন। তিনি ব্রেকে যাওয়ার সময় হোটেলে পেমেন্ট পাঠিয়ে দেওয়ার কথা বলেছিলেন; কিন্তু প্রযোজক তা পাঠাননি; দেরি হওয়ার এটাই কারণ। এটাকে ইস্যু করার কিছুই নেই। এটাকে একটি চক্র ঘটনা অন্যদিকে মোড় নেওয়ার চেষ্টা করছে। আমার চরিত্র নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলে কালিমা লেপনের চেষ্টা করছে কয়েকজন, যাদের আমি চিনি।’

তাজু কামরুলের পরিচালনায় ‘ছায়াবাজ’ সিনেমায় জায়েদ খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করছেন সায়ন্তিকা। এই সিনেমার শুটিং চলাকালীনই ‘টাইগার’ নামের আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X