বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৯:৫৩ পিএম
আপডেট : ২০ জুন ২০২৩, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘মিডিয়া আমার ব্যক্তিজীবন নিয়ে চাটনি বানিয়েছে’

স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি : সংগৃহীত
স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি : সংগৃহীত

ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবার চটেছেন মিডিয়ার ওপর। সম্প্রতি এক সাক্ষাৎকারে কলকাতার সংবাদমাধ্যমের বিষয়ে তিনি বলেছেন, মিডিয়া সবসময় আমার ব্যক্তিগত জীবন নিয়ে চাটনি বানিয়েছে। অভিনেত্রী আরও বলেন, কলকাতার কিছু সংবাদমাধ্যম এতদিন আমার সিনেমা নিয়ে কোনোপ্রকার আলোচনা করেনি। আমি কার সঙ্গে কোন হোটেলে বসে কফি খেয়েছি, আমার ব্যক্তিজীবনে কী ঘটছে, এসব নিয়েই লিখেছেন তারা। সেগুলো দিয়ে তারা কুলের চাটনি বানিয়েছে, নয়তো টমেটোর চাটনি বানিয়েছে।

স্বস্তিকা আরও বলেন, এক বছরে মুক্তি পেয়েছে আমার পাঁচটি ছবি। সেগুলো মধ্যে দু’-তিনটি হিট। ওগুলো নিয়ে মিডিয়া এক অক্ষরও লেখেনি। এখন তারা আমার সঙ্গে সমীকরণ ঠিক করতে চায়। কিন্তু আমি উৎসাহ হারিয়ে ফেলেছি।

এর আগে যৌন হেনস্তার বিষয়ে মুখ খুলে আলোচনায় এসেছিলেন স্বস্তিকা। ফেসবুকে লিখে জানিয়েছিলেন, যৌন হেনস্তা কোনো তুচ্ছ ঘটনা নয়। এর কোনো ক্ষমা হয় না। প্রযোজকেরা ভাবতে পারেন সব শেষ হয়ে গেছে। কিন্তু তা নয়, আমি ছেড়ে দেব না। সম্প্রতি স্বস্তিকাকে ‘নগ্ন ছবির নমুনা’ পাঠিয়েছেন বলে অভিযোগ উঠেছে প্রযোজক সন্দীপ সরকারের বিরুদ্ধে। এরপর ‘শিবপুর’ সিনেমার প্রযোজক অজন্তা সিংহ রায় দাবি করেন, এটা ষড়যন্ত্র, যেটার মূলে রয়েছেন ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্য।

এর প্রতিক্রিয়ায় স্বস্তিকা ফেসবুকে আরেকটি পোস্ট দিয়ে জানান, ‘শিবপুর’ সিনেমায় যুক্ত হয়েই বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হন। তাই সিনেমার ট্রেলার মুক্তির অনুষ্ঠানে যাবেন না তিনি। উল্লেখ্য, ৩০ জুন ভারতীয় সিনেমা হলে মুক্তি পাবে ‘শিবপুর’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X