বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

ভক্তদের গালি দিলেন রূপম, কারণ জনালেন তার স্ত্রী

সংগীতশিল্পী রূপম ইসলাম। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী রূপম ইসলাম। ছবি : সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই চর্চায় আছেন ভারতীয় সংগীতশিল্পী রূপম ইসলাম। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তার একটি ভিডিও, যেখানে ভক্তদের উদ্দেশ্যে চিৎকার করতে দেখা গেছে কণ্ঠশিল্পীকে।

ভিডিওতে রূপমকে চেঁচিয়ে বলতে শোনা যায়, ‘আমাকেও তো বাঁচতে হবে…’। এরপই কিছু গালি দেন তিনি। এতেই সমালোচনার তোপে পড়েন রূপম। তবে সবাই যে গায়কের নিন্দা করেছেন তা নয়। কিছু ভক্ত তাকে সমর্থনও করেছেন। পরে এসব বিষয়ে মুখ খুলেছেন রূপমের স্ত্রী রূপসা দাশগুপ্ত।

রূপসা জানান, রূপম কল্যাণীতে শো করতে গিয়েছিলেন। সেখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। টানা আড়াই ঘণ্টা শো করেছিলেন রূপম। পরে বিশ্রাম নিতে যাচ্ছিলেন তিনি। তখন পেছন থেকে কিছু অনুরাগী তাকে ডেকে ক্রমাগত সেলফির অনুরোধ করতে থাকেন। এমনকি দরজা ঠেলে আবাসনের মধ্যে ঢুকে পড়েছিলেন কিছু ভক্ত। তাদের নিষেধ করেও কাজ হয়নি। তখনই রেগে যান রূপম। গায়কের স্ত্রী রূপসাও ওই অনুরাগীদের বোঝানোর চেষ্টা করেছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের।

রূপসা বলেন, ‘টানা স্টেজ শোয়ের পর রূপমের শরীর খারাপ লাগছিল। সেদিন সে বিশ্রামের সময় পায়নি। সেলফি তুলতে এসে অনুরাগীরা আমার ওপরও চড়াও হয়েছিল। রূপম গাড়ি থেকে নামতেই পারছিল না। সবাই তাকে ঘিরে ধরে। তখনই তিনি মাথা ঠান্ডা রাখতে পারেনি। রিঅ্যাক্ট করে ফেলেন। মেজাজ হারানোটাই কী খুব স্বাভাবিক নয়?।’

ক্ষোভ প্রকাশ করে রূপসা আরও বলেন, ‘আমার করা অনুরোধের আগে পরে কেটে বাদ দিয়ে শুধু ওই অংশটুকু ভাইরাল করা হয়েছে। এটা কি রূপমের সম্মানহানির জন্য?’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X