বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কলকাতার মেট্রোরেলে মোশাররফ করিমের ‘হুব্বা’

মোশাররফ করিম ও মেট্রোরেল। ছবি : সংগৃহীত
মোশাররফ করিম ও মেট্রোরেল। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের সিনেমা ‘হুব্বা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিম। ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ব্রাত্য বসু পরিচালিত এ চলচ্চিত্র। একইদিন মুক্তি পাবে বাংলাদেশে।

এই ছবির মুক্তিকে সামনে রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন দেয়াল, বিলবোর্ড, গাড়ি ও ট্রামে দেখা যাচ্ছে হুব্বার পোস্টার। এমনকি কলকাতার মেট্রোরেলও সেজেছে সিনেমাটির পোস্টার ও ব্যানারে।

হুব্বার পোস্টারসহ একটি মেট্রোরেলের ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে। ভিডিওতে দেখা গেছে, একটা স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে। ট্রেনের বডিতে হুব্বার পোস্টার।

পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনা নিয়ে তৈরি হয়েছে ‘হুব্বা’ সিনেমা। ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন হুব্বা। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ নানা অপরাধ করতেন তিনি। অসংখ্য মামলার আসামি হুব্বা একপর্যায়ে নির্বাচনেও দাঁড়িয়েছিলেন।

বৈচিত্র্যে ভরা হুব্বা চরিত্রে কাজ করেছেন মোশাররফ করিম। সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশনস। এতে পুলিশের ভূমিকায় আছেন পশ্চিমবঙ্গের অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১০

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১১

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১২

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৩

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৪

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৫

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৭

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৮

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৯

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

২০
X