বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

শাকিব এবার ‘গডফাদার’

চিত্রনায়ক শাকিব খান। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক শাকিব খান। ছবি : সংগৃহীত

নির্মাতা রায়হান রাফির সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। তাকে নিয়ে ‘তুফান’ নামে একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন রায়হান রাফি। জানা গেছে, এ সিনেমায় ‘গডফাদার’ চরিত্রে অভিনয় করবেন শাকিব। ইতোমধ্যে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে।

সম্প্রতি এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেল একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে তুফান সিনেমার নানা বিষয় তুলে ধরেছেন নির্মাতা রাফি।

রায়হান রাফি বলেন, শাকিব খান চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। আমি অনেক দিন থেকে এ সিনেমার প্রস্তুতি নিচ্ছি। প্রায় চার মাস থেকে প্রি-প্রোডাকশনের কাজ চলছে।

ছবিতে শাকিবকে নেওয়ার বিষয়ে নির্মাতা বলেন, তুফান-এর মতো সিনেমা বাংলাদেশে আগে কখনও হয়নি। এটি একটি অ্যাকশন মুভি; এক গডফাদারের গল্প। সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার সিনেমা বানানোর ইচ্ছা ছিল আমার। যেমন কেজিএফ, পুষ্পার মতো সিনেমা। বাংলাদেশে গ্যাংস্টার ছবি নির্মাণের মতো একজনই আছে, তিনি শাকিব খান। সে কারণেই তাকে নিয়ে এই সিনেমার কাজ করা।

ইতোমধ্যে চলচ্চিত্রটির শুটিং সেটের কিছু ডামি ছবি প্রকাশ পেয়েছে। সেগুলো মুগ্ধ করেছে সিনেমাপ্রেমীরা।

ভারতের হায়দরাবাদে রামুজি ফিল্ম সিটিতে চলছে ‘তুফান’ সিনেমার সেট নির্মাণের কাজ। নব্বই দশকের বাড়ি-গাড়ি ও অন্যান্য স্থাপনায় সাজানো হচ্ছে সেটটি। সব কিছু ঠিক থাকলে এ বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১০

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৩

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৪

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৫

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৬

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৭

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৮

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৯

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

২০
X