বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৯:৫৬ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের চেয়ে ভারতে বেশি সিনেমা হলে ‘সুড়ঙ্গ’

‘সুড়ঙ্গ’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত
‘সুড়ঙ্গ’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমা। দেশে মুক্তির সময় থেকেই শোনা যাচ্ছিল ভারতেও মুক্তি পাবে ছবিটি। ভারতীয় প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ১৪ জুলাই রাতে তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ২১ জুলাই ভারতের পশ্চিমবঙ্গজুড়ে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’।

বাংলাদেশের ২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল সিনেমাটি। অন্যদিকে পশ্চিমবঙ্গের ২৯টি হলে দেখা যাবে ছবিটি।

পশ্চিমবঙ্গের যেসব সিনমো হলে ‘সুড়ঙ্গ’ মুক্তি পাবে, সেগুলোর তালিকা নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন নির্মাতা রায়হান রাফী। ইতোমধ্যে কলকাতার বিভিন্ন স্থানে ও দেয়ালে ‘সুড়ঙ্গ’র পোস্টার দেখা যাচ্ছে।

বাংলাদেশে মুক্তির আগে থেকেই সিনেমাটির পোস্টার নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে আসছিল ভারতের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এসভিএফ। তখন থেকেই সবাই ধারণা করছিল—ছবিটি মুক্তি পাবে পশ্চিমবঙ্গের হলগুলোতেও।

পশ্চিমবঙ্গে মুক্তি উপলক্ষে সম্প্রতি ‘সুড়ঙ্গ’ সিনেমার ট্রেলার প্রকাশ করেছে এসভিএফ। এর আগে নির্মাতা রাফী তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন, দেশ কাঁপিয়ে এবার কলকাতার দেয়ালে দেয়ালে ‘সুড়ঙ্গ’। তিনি জানিয়েছিলেন, কানাডা, আমেরিকা কিংবা অস্ট্রেলিয়ায় রিলিজের চেয়েও বাংলা ছবি পশ্চিমবঙ্গে মুক্তি দেওয়াটা বেশি আনন্দের। কারণ হিসেবে নির্মাতা বলেছিলেন, ‘পশ্চিমবঙ্গের বাজারটা পুরোটাই বাংলার বাজার। সেখানে আমাদের সিনেমার চাহিদা ব্যাপক। দেখা যাক, সেই সুড়ঙ্গে কতজন ধরা দেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X