বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৪:১২ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সেলফি তোলাই তার পেশা, লাখের ওপরে উপার্জন

ওরহান অবত্রমানি। ছবি : সংগৃহীত
ওরহান অবত্রমানি। ছবি : সংগৃহীত

সিনেমার মানুষ নন তিনি, দেখা যায় না অভিনয়েও। না প্রযোজক, না পরিচালক। তবুও বলিউডের নামধারি তারকাদের সঙ্গে বেশ শখ্য তার। এমনকি ইন্ডাস্ট্রির নায়ক-নায়িকাদের নয়নের মণি হয়ে উঠেছেন ওরহান অবত্রমানি নামে এক ছবি শিকারি। বলিউড স্টারদের কাছে ওরি নামেই বেশি পরিচিত তিনি।

জাহ্নবী কাপুর, সুহানা খান, সারা আলি খান, অনন্যা পাণ্ডে, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফের মতো তারকাদের সঙ্গে একই ছবিতে দেখা গেছে ওরিকে। শুধুই সেলফি তোলাতেই আনন্দ তার। তবে অবাক করা বিষয় হলো- বিভিন্ন তারকার সঙ্গে ছবি তুলেই লাখ লাখ রুপি উপার্জন করছেন তিনি। এমনকি কিছু কিছু দিন তার আয় ৫০ লাখও ছাড়িয়ে যায়!

বলিপাড়ার পার্টি, বিয়েবাড়ি কিংবা জন্মদিন—সব অনুষ্ঠানেরই ডাক পান ওরি। তিনি ছাড়া ওসব আয়োজন যেন অসম্পূর্ণই থেকে যায়। নেটিজেনদের কাছে বেশ পরিচিত তিনি। তার নিত্যনতুন দামি পোশাক, ফোনের কভার অথবা চুলের কাটিং নিয়ে নেটিজেনদের আগ্রহের কমতি নেই।

ওরি কীভাবে এত রোজগার করেন, তা জানতে নেট নাগরিকদের কৌতূহল ব্যাপক। এবার নিজেই নিজের আয়ের ফিরিস্তি জানালেন ওরি। সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে এসে জানিয়েছেন, ছবি তুলেই নাকি লাখ লাখ রুপি আয় করেন তিনি। তার এই কাজ দেখভাল করে করণ জোহরের এজেন্সি।

তারকাদের সঙ্গে ওঠাবসা থাকলেও কোনো সিনেমা করতে রাজি নন ওরি। কারণ হিসেবে জানিয়েছেন, অত খাটাখাটনি করতে পারবেন না তিনি। তারকাদের সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেই নাকি তিনি লাখ রুপি উপার্জন করেন। তাই বাড়তি খাটুনি খাটতে নারাজ এই ছবি শিকারি।

ওরির ভাষ্য, ‘বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে যেসব ছবি তোলেন, সেগুলো পোস্ট করার জন্য তিনি রুপি পান। এক রাতে সব ছবি পোস্ট করে ২০ থেকে ৩০ লাখ রুপি রোজগার করেন তিনি। তা ছাড়া বিয়েতে লোকজন তাকে ডাকে। তাদের বিয়েতে ছবি তোলার জন্য ১৫ থেকে ২০ রুপি পান তিনি। সেই ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে রুপির অঙ্ক নাকি আরও বাড়ে! অবশ্য শুধু অর্থ উপার্জনই নয়, মানুষকে আনন্দ দিতেও সেলফি তোলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X