কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি বাড়ানো ঠিক হয়নি : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। পুরোনো ছবি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। পুরোনো ছবি

রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি পুনর্বিবেচনা করা দরকার বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (৪ জুলাই) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ১০০ কর্মদিবসের অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সাবের হোসেন চৌধুরী বলেন, প্রবেশের ফি এতটা বাড়ানো ঠিক হয়নি। আর এটাকে বাণিজ্যিকভাবে দেখাও উচিত না। অনেক দিনের প্রক্রিয়ায় এটি হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা এটা দেখবেন।

গত ২১ এপ্রিল প্রবেশ ফি বাড়ানো নিয়ে মন্ত্রণালয়ের বন অধিশাখা-১ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, ১২ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে জনপ্রতি ১০০ টাকা প্রবেশ ফি দিতে হবে। আর এর চেয়ে কম বয়সীদের জন্য প্রবেশে ফি দিতে হবে ৫০ টাকা।

প্রসঙ্গত, মিরপুরের বোটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্ভিদ উদ্যানের ফি আগে ছিল ২০ টাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন এ উদ্যানে প্রবেশের ফি একলাফে পাঁচগুণ বাড়ানো হয়। আজ উদ্যানে প্রবেশের জন্য দর্শনার্থীদের জনপ্রতি ১০০ টাকা ফি দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X