কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

গুলশান লেক ভরাট কার্যক্রম বন্ধ করল পরিবেশ অধিদপ্তর

গুলশান লেক ভরাট কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর। ছবি : সংগৃহীত
গুলশান লেক ভরাট কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর। ছবি : সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে গুলশান লেক ভরাট কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুরে পরিবেশ অধিদপ্তরের একটি টিম সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে টিমটি হোল্ডিং নং-৪/এ, এ কে খন্দকার বীর উত্তম সড়ক, ওয়ার্ড-১৯, থানা-গুলশান, মৌজা-গুলশান আ/এ, ঢাকা ঠিকানায় সরেজমিনে তদন্ত চালায়। সেখানে লেকের কিছু অংশ ভরাটের চিত্র পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভরাটের উদ্যোগের প্রমাণ পাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গুলশান লেকের বর্ণিত অংশে জলাশয় ভরাটের সব কার্যক্রম বন্ধ রাখার নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আইন অমান্য হলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। গুলশান লেক একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ECA)। এই লেক ভরাটে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কঠোর বিধি-নিষেধ রয়েছে।

পরিবেশ অধিদপ্তর পরিবেশদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X