কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৭:৫৬ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ
জলবায়ু পরিবর্তন

ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার পক্ষে আইসিজে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) জলবায়ু পরিবর্তনকে ‘অস্তিত্বের জন্য হুমকি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আদালতের মতে, জলবায়ুর প্রভাব যেসব দেশকে ক্ষতিগ্রস্ত করেছে, তারা ক্ষতিপূরণের দাবি করতে পারে। খবর শাফাক নিউজের।

বুধবার এক ঐতিহাসিক মতামতে আদালত জানায়, একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশে বসবাস করার অধিকার মানুষের মৌলিক মানবাধিকার।

আইসিজে প্রেসিডেন্ট ও জাপানি বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব গভীর ও বিপর্যয়কর। এটি শুধু প্রকৃতির ক্ষতি করছে না, মানুষের জীবন ও অধিকারকেও হুমকির মুখে ফেলছে।

এই মতামত জাতিসংঘের অনুরোধে দেওয়া হয়েছে, যেখানে দুটি প্রশ্নের উত্তর খোঁজা হয়— ১. জলবায়ু রক্ষায় দেশগুলোর দায়িত্ব কতটা? ২. পরিবেশ নষ্ট করে যেসব দেশ ক্ষতি করেছে, তাদের কি আইনি দায় আছে?

আইসিজে জানিয়েছে, যদি কোনো রাষ্ট্র জলবায়ু পরিবর্তনের ক্ষতি ঠেকাতে কার্যকর ব্যবস্থা না নেয়, তবে তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল হতে পারে।

বিশেষ করে ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র ও জলবায়ু দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশগুলো যুক্তরাষ্ট্র ও ভারতের মতো বড় দূষণকারী রাষ্ট্রগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করছে। তবে ধনী দেশগুলো এখনো এমন দাবি মানতে নারাজ।

আইসিজের এই মতামত আইনগতভাবে বাধ্যতামূলক না হলেও এটি জলবায়ু ন্যায়ের দাবিতে বিশ্বজুড়ে আইন ও নীতিনির্ধারণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X