বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ

পারিশ্রমিক বাড়ালেন জাহ্নবী

জাহ্নবী কাপুর । ছবি : সংগৃহীত
জাহ্নবী কাপুর । ছবি : সংগৃহীত

বলিউডে এখন পর্যন্ত তেমন কোনো সুপারহিট ছবি ঝুলিতে না থাকলেও, পারিশ্রমিকে যেন ‘ব্লকবাস্টার’ ছুঁয়ে ফেলেছেন জাহ্নবী কাপুর। সিনে-ইন্ডাস্ট্রিতে অর্ধযুগ পার করা এই স্টার-কিড এখন শুধু হিন্দি নয়, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নজর কাড়ছেন। তবে এবার আলোচনার কেন্দ্রে তার অভিনয় নয়; বরং চমকে দেওয়ার মতো পারিশ্রমিক বৃদ্ধি।

এক গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যায়, জাহ্নবী কাপুরের পারিশ্রমিকের গ্রাফ দারুণভাবে ঊর্ধ্বমুখী হয়েছে, বিশেষ করে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ‘দেবারা’ সিনেমার জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন, যা সেই সময়ে তার সর্বোচ্চ পারিশ্রমিক ছিল। তেলেগু ভাষার ‘পেদ্দি’ সিনেমায় অভিনয় করছেন জাহ্নবী। এ সিনেমার জন্য পারিশ্রমিক আরো এক কোটি রুপি বাড়িয়েছেন। অর্থাৎ সিনেমাটির জন্য জাহ্নবী নিয়েছেন ৬ কোটি রুপি।

তবে গুঞ্জন রয়েছে, আল্লু অর্জুন অভিনীত, অ্যাটলি কুমার পরিচালিত বড় বাজেটের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জাহ্নবী কাপুর। আর এ সিনেমার জন্য ৭ কোটি রুপি দাবি করেছেন এই অভিনেত্রী। নির্মাতারা তাকে চুক্তিবদ্ধ করাতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে তারা পারিশ্রমিক কিছুটা কমানোর আলোচনা করছেন বলে জানা গেছে। তবে জাহ্নবী কাপুর ৭ কোটি রুপির কম নিতে রাজি নন বলে জানা গেছে।

জাহ্নবী কাপুরের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে ভালোভাবে দেখছেন না চলচ্চিত্র বিশ্লেষকরা। তারা অনেকটা ভ্রু কুঁচকে যাচ্ছেন। কারণ দক্ষিণী সিনেমা থেকে বেশি পারিশ্রমিক নিলেও, বলিউডে তুলনামূলক কম পারিশ্রমিক পাচ্ছেন। এতে করে জাহ্নবীর ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ফলে, দীর্ঘ সময় ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে তার নতুন করে ভাবা উচিত বলে মনে করেন তারা।

গত বছর ‘দেবারা’ সিনেমার মাধ্যমে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন জাহ্নবী। এতে তার নায়ক হিসেবে ছিলেন জুনিয়র এনটিআর। সিনেমাটিতে জাহ্নবীর উপস্থিতি যেমন নজরকাড়া, তেমনি অভিনয়ের প্রশংসাও কুড়ান, বক্স অফিসেও সিনেমাটি সাড়া ফেলে। তেলেগু ভাষার ‘পেদ্দি’ সিনেমায় অভিনয় করছেন জাহ্নবী কাপুর। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটি তার দ্বিতীয় মিশন। এতে রামচরণের বিপরীতে অভিনয় করছেন এই অভিনেত্রী। এটি পরিচালনা করছেন বুচি বাবু সানা।

২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবী কাপুরের। এরপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’, ‘মিলি’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X