রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৯:০৩ এএম
অনলাইন সংস্করণ

চাপাতির কোপে বড় ভাই নিহত, ছোট ভাই হাসপাতালে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলায় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে চাপাতির কোপে বড় ভাই আমিরুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে ছোট ভাই হাসপাতালে ভর্তি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার আলিমগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমিরুল ইসলাম ও আহত ছোট ভাই গোলাম আজম পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় হাঁসুয়া ও চাপাতির আঘাতে দুজনই গুরুতর আহত হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আমিরুলকে মৃত ঘোষণা করেন। গোলাম আজম বর্তমানে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তার পিঠে ধারালো অস্ত্রের জখম রয়েছে।

এ বিষয়ে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১০

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১১

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১২

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৩

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৪

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৫

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৬

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৭

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

২০
X