কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডে ব্যাপক হামলা চালাল কম্বোডিয়া, নিহত ১২

নিরাপদ আশ্রয়ের খোঁজে বাসিন্দারা। ছবি : সংগৃহীত
নিরাপদ আশ্রয়ের খোঁজে বাসিন্দারা। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে কম্বোডিয়া। কয়েক দফার হামলায় একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশের সীমান্তে সংঘাত চলছে। খবর আল জাজিরার।

থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুথিন বলেছেন, বৃহস্পতিবারের সহিংসতায় ১১ জন থাই বেসামরিক নাগরিক এবং একজন সৈন্য নিহত হয়েছে। থাই সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে ৮ বছর বয়সী শিশুও রয়েছে। অন্তত ৩টি এলাকায় কম্বোডিয়ার গোলাবর্ষণের শিকার হয়।

স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, হাসপাতালে আক্রমণসহ কম্বোডিয়ার কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা উচিত।

তথ্যমতে, সিসাকেট প্রদেশের কান্থারালাক জেলার বান ফু শহরে সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে একটি পেট্রোল স্টেশনে কম্বোডিয়ান সেনাবাহিনীর গোলাবর্ষণে নিহত চারজন বেসামরিক নাগরিক। সুরিন প্রদেশের কাবচিংয়ের জেলা প্রধান সুথিরোট চারোয়েন্থানাসাক রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন, কম্বোডিয়ান গোলাবর্ষণে একটি বাড়িতে আঘাত হানার পর দুজন নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, জেলা কর্তৃপক্ষ সীমান্তের কাছের ৮৬টি গ্রাম থেকে ৪০,০০০ বেসামরিক নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। শিশু, বয়স্ক ও নারীদের অগ্রাধিকার ভিত্তিতে সুরক্ষিত বোমা আশ্রয়কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে। এ ছাড়া কিছু থাই বাসিন্দারা কংক্রিটের তৈরি, বালির বস্তা, গাড়ির টায়ার দিয়ে বানানো অস্থায়ী বাংকারে আশ্রয় নিয়েছেন।

এদিকে কম্বোডিয়ার ছোড়া রকেট হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে সীমান্তের ওপারে আঘাত হেনেছে থাইল্যান্ডের সামরিক বাহিনী।

বৃহস্পতিবার ভোরে সীমান্তের বিতর্কিত অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির পর পরিস্থিতি চরমে পৌঁছে যায়। থাই সেনাবাহিনী জানিয়েছে, তাদের একটি যুদ্ধবিমান কম্বোডিয়ার ভেতরে ঢুকে গোলাবর্ষণ করেছে এবং সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে থাই বাহিনী বলেছে, কম্বোডিয়ার ‘স্পেশাল মিলিটারি রিজিয়ন কমান্ডস ৮ ও ৯’-এর ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১০

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১১

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১২

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৩

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৪

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৬

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৭

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৮

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৯

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

২০
X