চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৯:২২ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগের ২ নেতা গ্রেপ্তার, বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ

আ.লীগের ২ নেতা গ্রেপ্তার, বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিস্ফোরকদ্রব্য মামলায় স্থানীয় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরই জেরে ওয়ার্ড বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয় নেতাকর্মীদের।

বুধবার (২৩ জুলাই) বিকেলে হুমায়ুন রেজাকে নিজ বাড়ি নয়াদিয়াড়ী গ্রাম থেকে এবং জামানকে নিমতলা কাঁঠাল মাদ্রাসা মোড় এলাকা থেকে জনতার সহায়তায় আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা এবং গোমস্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামান উদ্দীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোমস্তাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির একটি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।

স্থানীয় বিএনপি নেতাদের দাবি, ক্লাবঘর হিসেবে ব্যবহৃত যে স্থানে গত আগস্ট থেকে দলের কার্যক্রম চলছিল, সেটিই টার্গেট করে ককটেল হামলা চালানো হয়েছে।

গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। তার মতে, আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তারের জের ধরেই এই হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং উদ্ধার করা ককটেল থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১০

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১১

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১২

এনসিপির ফল উৎসবে হামলা

১৩

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৪

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৫

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৬

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৮

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৯

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

২০
X