কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চাপে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। ছবি : সংগৃহীত
ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। ছবি : সংগৃহীত

ইউরোপজুড়ে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির ঢেউয়ের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে পড়েছেন। ব্লুমবার্গ জানিয়েছে, স্টারমার সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীরা—যেমন স্বাস্থ্যমন্ত্রী, বিচারমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রী ফিলিস্তিনকে দ্রুত সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর শাফাক নিউজের।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পর এই চাপ আরও বেড়ে যায়। এরই মধ্যে স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্লোভেনিয়া ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

ব্রিটেন এখনো স্বীকৃতি না দিলেও, সরকারের অভ্যন্তর থেকে চাপ এবং ফরাসি সমর্থনের ফলে নীতিগত পরিবর্তনের আলোচনায় গতি এসেছে।

এর আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হুঁশিয়ারি দিয়েছিলেন, গাজায় যুদ্ধ চলতে থাকলে যুক্তরাজ্য ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে পারে। সম্প্রতি কাতারে হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনা আবার শুরু হয়।

সোমবার ব্রিটেন ২৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও এক শীর্ষ ইউরোপীয় ইউনিয়ন কর্মকর্তার সঙ্গে যৌথ বিবৃতি দেয়। বিবৃতিতে গাজায় যুদ্ধ অবসানের দাবি জানানো হয়, ইসরায়েলের বেসামরিক হত্যাযজ্ঞ ও ত্রাণে বাধা দেওয়ার নিন্দা জানানো হয়।

ফিলিস্তিনকে আগে থেকেই স্বীকৃতি দেওয়া আয়ারল্যান্ড ফ্রান্সের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। আয়ারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং গাজায় মানবিক সহায়তার অবারিত প্রবেশ নিশ্চিত করতে এখনই পদক্ষেপ জরুরি।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও ফ্রান্সের সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি বলেন, নেতানিয়াহু যা ধ্বংস করতে চাচ্ছেন, তা রক্ষায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ।

ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে জাতিসংঘে ২৮ ও ২৯ জুলাই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের রূপরেখা নিয়ে উচ্চপর্যায়ের এক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে। মূলত জুনে এ সম্মেলন হওয়ার কথা থাকলেও, ইসরায়েলের ইরানে হামলা ও কয়েকটি আরব দেশের প্রত্যাহারের কারণে তা পিছিয়ে যায়।

তবে যুক্তরাষ্ট্র এই সম্মেলনে অংশ নেবে না বলে জানা গেছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১০

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১১

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১২

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৩

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

১৪

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

১৫

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

১৭

কোমরের চিকিৎসা নিতে সিঙ্গাপুরের হাসপাতালে ধর্মমন্ত্রী

১৮

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১৯

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

২০
X