মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৬:৪৬ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৭:১৬ এএম
অনলাইন সংস্করণ

সাগরে মাছ শিকারে গিয়ে ১১ জেলে অপহৃত

মাছ শিকারে গিয়ে দস্যুদের কাছে অপহরণের শিকার হয়েছেন ১১ জেলে। ছবি : সংগৃহীত
মাছ শিকারে গিয়ে দস্যুদের কাছে অপহরণের শিকার হয়েছেন ১১ জেলে। ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে দস্যুদের কাছে অপহরণের শিকার হয়েছেন ১১ জেলে। তাদের মধ্যে ১০ জনের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ও পাটওয়ারীর হাট এবং বাকি একজন নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে অপহৃত ট্রলারের মালিক মো. সলেমানের ভাই মো. হানিফ মাঝি এ তথ্য জানান।

মো. হানিফ মাঝি বলেন, মঙ্গলবার (২২ জুলাই) সকালে রামগতির টাংকির ঘাট থেকে আমার ভাই সলেমানের ট্রলার ১১ জন মাঝিমাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা হয়। ট্রলারের মালিক সলেমানও তাদের সঙ্গে ছিল। মাছ শিকারের সময় ওই রাতে ট্রলারসহ দস্যুরা তাদের অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। মোবাইল ফোনের মাধ্যমে দস্যুরা রামগতির টাংকি ঘাটের একজন আড়ৎদারের কাছে তাদের মুক্তিপণ হিসেবে দেড় লাখ টাকা দাবি করা হয়।

তিনি আরও বলেন, নোয়াখালীর হাতিয়া সংলগ্ন সন্দীপের পশ্চিমে খুডার চর এলাকা থেকে অপহৃত হন তারা। তাদের কাছ থেকে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। তবে অপহৃত জেলেদের কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

কমলনগর থানার ওসি মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। আমরা খোঁজখবর নিচ্ছি। ‎

নোয়াখালীর হাতিয়া উপজেলার নলছিড়া নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ আশীষ চন্দ্র সাহা বলেন, ভুক্তভোগী পরিবারের কেউ আমাদের লিখিতভাবে জানায়নি। তবে আমরা মৌখিকভাবে জেনে আমাদের হেড অফিসে যোগাযোগ করেছি। জেলেদের উদ্ধারে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X