কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ ক্লাব গঠনে পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর আহ্বান

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী। ছবি : সৌজন্য
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী। ছবি : সৌজন্য

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পরিবেশ ক্লাব গঠনের জন্য শিক্ষক, শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, মানুষের জীবননির্ভর করে পরিবেশের দিকে আমরা কিরূপ গুরুত্ব দিচ্ছি তার ওপর। বায়ুদূষণ, শব্দদূষণ, প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা সৃষ্টিতে আর্থ ক্লাব বা পরিবেশ ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

আজ ০৬ ফেব্রুয়ারি, (মঙ্গলবার) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, একটি কল্যাণময়, অসাম্প্রদায়িক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বিশ্বে জায়গা পেতে জাতিকে নারী-পুরুষ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করতে হবে।

মন্ত্রী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সোলার প্যানেল স্থাপনের ঘোষণা দেন। তিনি প্রতিষ্ঠানটিতে সব প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায়চৌধুরী, গভর্নিং বডির সদস্য আনোয়ার কবির ভূইয়া, শিক্ষক প্রতিনিধি চাঁদ সুলতানা এবং শিক্ষক প্রতিনিধি ডক্টর ফারহানা খান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এবং প্রতিষ্ঠানে একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহার করবে না মর্মে অঙ্গীকার ব্যক্ত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১০

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১১

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১২

সবার আগে নকআউটে কারা

১৩

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৪

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৫

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৬

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৭

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৮

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৯

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

২০
X