কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বায়ুদূষণ : ঘরের বাইরে মাস্ক পরার পরামর্শ পরিবেশ অধিদপ্তরের

ঢাকার বায়ুদূষণ। পুরোনো ছবি
ঢাকার বায়ুদূষণ। পুরোনো ছবি

রাজধানীর বায়ুদূষণ বায়ুমান সূচকে ৩০০-এর অধিক হলে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ঘরের বাইরে অবস্থানকারী জনসাধারণকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নির্দেশনা মোতাবেক ঢাকার বায়ুদূষণের মাত্রা ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছালে জনগণকে স্বাস্থ্য সুরক্ষামূলক পরামর্শ প্রদান করছে পরিবেশ অধিদপ্তর। বায়ুদূষণের মাত্রা বিবেচনায় পরিবেশ অধিপ্তরের ওয়েবসাইটে নিয়মিত এ সংক্রান্ত তথ্য প্রচার করা হচ্ছে।

‘বায়ুদূষণ সম্পর্কিত স্বাস্থ্য সুরক্ষামূলক পরামর্শ’- শিরোনামে প্রচারিত বার্তায় ঢাকার বায়ুদূষণ বায়ুমান সূচকে ৩০০-এর অধিক হলে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ঘরের বাইরে অবস্থানকারী জনসাধারণকে মাস্ক পরিধান করার জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে। পাশাপাশি অসুস্থ ব্যক্তি, শিশু ও বয়োঃবৃদ্ধ ব্যক্তিদের অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ প্রদান করা বা দূষণের মাত্রা বিবেচনায় অন্যবিধ পরামর্শ প্রদান করা হবে। বায়ুদূষণ বায়ুমান সূচকে ৩০০-এর কম হলে সতর্কতা প্রত্যাহার করা হবে।

উল্লেখ্য, দেশের বায়ুমানের অবস্থা পরিবীক্ষণের লক্ষ্যে ঢাকাসহ দেশের অন্যান্য বিভাগীয় ও শিল্পঘন শহরগুলোতে ১৬টি কন্টিনিউয়াস এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম (CAMS) থেকে পরিবীক্ষণ ডাটা রিয়াল টাইম অটোমেশন পদ্ধতিতে পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে নিয়মিত প্রচার করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১০

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১১

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১২

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৩

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৪

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৫

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৬

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৮

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৯

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

২০
X