কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ১০:৪৬ এএম
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে প্রাণ গেল আরেক নারী চিকিৎসকের

ডা. শরীফা বিনতে আজিজ। ছবি : সংগৃহীত
ডা. শরীফা বিনতে আজিজ। ছবি : সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এবার এ রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন আরেক চিকিৎসক। ডা. শরীফা বিনতে আজিজ নামে ওই চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোর ৫টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার মো. নাজমুল হক বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি জানান, ঢাকা মেডিকেলে আসার আগে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ডা. শরীফা। অবস্থা খারাপ হলে বৃহস্পতিবার ঢামেকে আনা হয়।

স্বজনরা জানায়, ঢাকা মেডিকেলে ডিউটিতে থাকা অবস্থায় গত ৪ আগস্ট জ্বরে আক্রান্ত হন শরিফা। এরপর ডেঙ্গু ধরা পড়লে ছুটিতে চলে যান তিনি। কিন্তু কয়েকদিন পরে শারীরিক অবস্থার অবনতি হলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।

শরীফা রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট টু করছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার দোহার উপজেলার জয়পাড়ায়।

এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান আলমিনা দেওয়ান মিশু নামে এক নারী চিকিৎসক। গত ৭ আগস্ট রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নতুন থানা-উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

আওয়ামী লীগ সমর্থককে গুলি-কুপিয়ে জখম

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাত: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

পোশাক কারখানায় অজ্ঞাত রোগ আতঙ্ক: একের পর এক শ্রমিক অচেতন

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

১০

নিখোঁজের পরদিনই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১১

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

১২

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

১৩

ব্রাজিলের জয়ে আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

১৪

ইন্দোনেশিয়ায় ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা, দুই কিশোরকে মারধর

১৫

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

১৬

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার

১৭

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিস ভাঙচুর

১৮

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

১৯

পাগলা থানার নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত

২০
X