কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৪:০৮ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

যক্ষ্মা নির্মূলে সংসদ সদস্যদের টি বি ককাস সভায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০৩৫ সালের মধ্যে যক্ষ্মা রোগ নির্মূলে প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ এলাকা ছাড়াও প্রত্যন্ত অঞ্চলে সমন্বিতভাবে কাজ করতে হবে। এজন্য রাজনৈতিক প্রতিশ্রুতি বৃদ্ধি, মান উন্নয়নে যথাযথ নীতিনির্ধারণীমূলক উদ্যোগ নেওয়া, পরীক্ষার মাধ্যমে যক্ষ্মা রোগী শনাক্ত করে বিনা পয়সায় ওষুধ খাওয়ানো, সচেতনতা বাড়াতে এলাকায় লিফলেট বিতরণ এসব কাজ গুরুত্বসহকারে করতে হবে।

যক্ষ্মা নির্মূলে সংসদ সদস্যদের ‘টি বি ককাস’ এর ভবিষ্যৎ পরিকল্পনাবিষয়ক অ্যাডভোকেসি সভায় সংসদ সদস্যরা এসব কথা বলেন।

সোমবার সকাল ১১টায় পার্লামেন্ট মেম্বারস ক্লাবে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি (এন টি পি), আইসিডিডিআর, বি এবং প্রিপ ট্রাস্টের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সংসদীয় যক্ষ্মা ককাসের সিনিয়র উপদেষ্টা ও প্রধান অতিথি ডা. আ. ফ. ম. রুহুল হক বলেন, নবজাতককে টি বি ভ্যাকসিন দেওয়া হলেও এটা আজীবন সহায়তা দেয় না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এজন্য স্থানীয় জনগণের মধ্যে যক্ষ্মাবিষয়ক সচেতনতা বাড়াতে হবে। অ্যাডভোকেসি প্রোগামটিকে কীভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া যায় সেটাও গুরুত্বসহকারে দেখতে হবে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ সংসদীয় যক্ষ্মা ককাসের সদস্য সচিব ও প্রিপ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আরমা দত্ত, এমপি বলেন, আমাদের অঙ্গীকার, ২০৩৫ সালের মধ্যে কীভাবে যক্ষ্মা নির্মূল করব। এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও অঙ্গীকার ছিল, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও অঙ্গীকার। প্রত্যেক হাসপাতালে যক্ষ্মা রোগ নির্ণয়ের জন্য যে মেশিন রয়েছে এটা অনেকেই জানেন না।

তিনি আরও বলেন, হতদরিদ্র মানুষ যারা গ্রাম ছেড়ে শহরে আসেন তাদের কোনো কাজে নিলে পরিচয় পত্র নিই। কিন্তু তাদের স্বাস্থ্যের কথা আমূলে নেওয়া হয় না। তাদের মাধ্যমেও যক্ষ্মা ছড়ায়। এই বিষয়টি আমলে নিলেই যক্ষ্মা নির্মূল করা যাবে।

প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক ড. ওমর ফারুক চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-০১ এর ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, লুৎফুন নেসা খান, এমপি, পাবনা-২ এর আহমেদ ফিরোজ কবির , এমপি, অ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার, এমপি, প্রিপ ট্রাস্টের উপপরিচালক শেফালী বেগম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X