কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৯:২৪ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে মৃত্যু ১৩, হাসপাতালে ২৪২৫

এডিস মশার প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা
এডিস মশার প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জন মারা গেছেন। এর মধ্যে রাজধানীতে ৩ এবং এর বাইরে ১০ জন। এ বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত এক হাজার ১২২ জন মারা গেছেন।

আজ বুধবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৪২৫ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৫৭৯ ও ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮ হাজার ৬৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৬৯০ এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৫ হাজার ৯৫৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ২ লাখ ৩১ হাজার ২০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯০ হাজার ৩৯ এবং ঢাকার বাইরে ১ লাখ ৪১ হাজার ১৬৫ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ২১ হাজার ৪৩৫ জন। এর মধ্যে ঢাকায় ৮৬ হাজার ৬৪৬ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১ লাখ ৩৪ হাজার ৭৮৯ জন সুস্থ হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

আজকের স্বর্ণের বাজারদর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১০

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১১

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১২

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১৪

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৫

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১৬

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৭

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

২০
X