শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০১:৩৭ এএম
আপডেট : ১৩ জুন ২০২৬, ০১:৪১ এএম
অনলাইন সংস্করণ

যখন চাপ বাড়বে, তখন আসল চ্যাম্পিয়নদের দেখা যাবে: রোনালদো

বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে রোনালদো। ছবি : সংগৃহীত
বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে রোনালদো। ছবি : সংগৃহীত

পর্তুগালের হয়ে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নামার আগে নিজের ফিটনেস নিয়ে সব ধরনের সংশয় উড়িয়ে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল অধিনায়ক জানিয়েছেন, তিনি পুরোপুরি ফিট, আত্মবিশ্বাসী এবং বিশ্বকাপ মিশন শুরু করতে মুখিয়ে আছেন।

চিলি ও নাইজেরিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটিতে শুরু থেকেই খেলেছিলেন ৪১ বছর বয়সী রোনালদো। যদিও গোল পাননি, তবুও নিজের শারীরিক সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন দেখছেন না তিনি।

শুক্রবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘শারীরিকভাবে? আমি পুরোপুরি ভালো আছি। আপনারা কি আমার ম্যাচগুলো দেখেননি?’

রোনালদো জানান, তিনি তার দলের বিশ্বকাপ প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট। তিনি বলেন, ‘এটি ভালো ছিল তবে ক্লান্তিকর, কারণ আমরা কঠোর পরিশ্রম করেছি। আমাদের ম্যাচগুলোতে আমরা সুবিধাজনক অবস্থানে ছিলাম।’

‘তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন ১৭ তারিখে প্রথম ম্যাচে বল গড়াবে এবং যখন চাপ সত্যিই বাড়তে শুরু করবে — তখনই আমরা আসল চ্যাম্পিয়নদের দেখতে পাব,’ যোগ করেন ফুটবলের এ সুপারস্টার।

জাতীয় দলের হয়ে ২২৭ ম্যাচে সর্বোচ্চ ১৪৩ গোলের রেকর্ডধারী রোনালদো। এখন তিনি তার ক্যারিয়ারের একমাত্র অধরা বড় ট্রফিটি নিজের করে নিতে মুখিয়ে আছেন।

পর্তুগাল বিশ্বকাপ জয়ের দাবিদার কি না জানতে চাইলে রোনালদো বলেন, ‘আমরা কেবল শেষেই তা জানতে পারব। আমরা সত্যিই এটির জন্য উন্মুখ হয়ে আছি; আমরা জানি বিশ্বকাপ সবসময়ই একটি বিশেষ টুর্নামেন্ট, ঠিক ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতো, তাই আমরা পূর্ণ আশা নিয়ে সেখানে যাচ্ছি।’

পর্তুগাল কখনো বিশ্বকাপ জেতেনি এবং তারা এর সবচেয়ে কাছাকাছি এসেছিল ১৯৬৬ সালে, যখন তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল। তবে এবারের টুর্নামেন্টে তাদেরকে অন্যতম শক্তিশালী দল মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। ব্রুনো ফার্নান্দেজ ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একটি দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। তিনি এক মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বকালের সবচেয়ে বেশি অ্যাসিস্টের (২১টি) রেকর্ড ভেঙেছেন এবং প্রিমিয়ার লিগের মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন।

এ বিষয়ে পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদো বলেন, ‘আমাদের একটি খুব ভালো প্রজন্ম রয়েছে, তবে এমন কিছু বিষয় আছে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, যেমন ম্যাচগুলো — জয় বা পরাজয়ই এখানে সবচেয়ে বড় বিষয়।’

‘আমি বিশ্বাস করি এটি এমন একটি প্রজন্ম যা পর্তুগালবাসীকে অনেক আনন্দ দেবে,’ যোগ করেন তিনি।

আশা প্রকাশ করে পর্তুগিজ এ ফরোয়ার্ড বলেন, ‘মূল লক্ষ্য হলো ভালোভাবে শুরু করা, গ্রুপের শীর্ষে থেকে শেষ করা। তারপর প্রতিটি ম্যাচ ধরে ধরে, ধাপে ধাপে, শান্তভাবে এগিয়ে যাওয়া, আত্মবিশ্বাস তৈরি করা এবং আমাদের ছন্দ খুঁজে নেওয়া। এটি অনেক বিষয়ের ওপর নির্ভর করবে, তবে আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে সবকিছু ভালোভাবেই কাটবে।’

উল্লেখ্য, বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে আগামী ১৭ জুন কঙ্গোর বিপক্ষে পর্তুগাল তাদের মিশন শুরু করবে, এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৮ জুন কলম্বিয়ার মুখোমুখি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনজুরিতে আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তাগলিয়াফিকো

যুক্তরাজ্যে বর্ণাঢ্য সংবর্ধনা পেল বাংলাদেশ নারী দল

লুকিচের গোলে নিজেদের মাঠে পিছিয়ে কানাডা

শূন্যরেখায় রাত কাটছে আড়াই বছরের শিশুসহ ১২ জনের

ব্রাজিলিয়ান কিংবদন্তি বললেন, মেসির খেলা দেখলে চোখ জুড়িয়ে যায়

সকালের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা

কানাডার উদ্বোধনীতে বাংলাদেশি সুর, সঞ্জয় মাত‍ালেন গোটা দুনিয়া

যখন চাপ বাড়বে, তখন আসল চ্যাম্পিয়নদের দেখা যাবে: রোনালদো

কানাডায় বিশ্বকাপের উদ্বোধন / মাঠ মাতালেন নোরা ফাতেহি ও বাংলাদেশি ‘ডিজে সঞ্জয়’

ডিএনসিসিতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে দুই শিফটে

১০

অচেতন অবস্থায় সন্ধান মিলল নিখোঁজ ছাত্রশিবির নেতার

১১

জাহাজে হামলার জেরে ফের মার্কিন দূতকে তলব ভারতের

১২

‘সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায়’ 

১৩

নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া থেকে দূরে রাখতে হবে: হুইপ অপু

১৪

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

১৫

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

১৬

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

১৭

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

১৮

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

১৯

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

২০
X