কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৩:৪৭ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

কাঁচা বা আধাসেদ্ধ ডিম উপকারী নাকি ক্ষতিকর, জানুন চিকিৎসকের মতামত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডিম আমাদের প্রতিদিনের খাবারের একটি সহজলভ্য ও পুষ্টিকর উপাদান। ভুনা হোক, সেদ্ধ হোক, অমলেট হোক বা সবজির সঙ্গে- ডিম খেতে পছন্দ করেন সবাই। পুষ্টিগুণে ভরপুর হওয়ায় অনেকেই নিয়মিত ডিম খান।

তবে ডিম নিয়ে কিছু ভুল ধারণাও ছড়িয়ে আছে। কেউ বলেন, কাঁচা ডিম বেশি পুষ্টিকর। কেউ বলেন, আধা সেদ্ধ ডিমই ভালো। তাহলে আসলেই কি কাঁচা বা আধা সেদ্ধ ডিম খাওয়া স্বাস্থ্যকর?

এই বিষয়ে মত দিয়েছেন কলকাতার চিকিৎসক ডা. আশিস মিত্র।

ডিমে কী কী পুষ্টিগুণ আছে?

ডিমে আছে উচ্চমানের প্রোটিন, ভিটামিন ডি, ক্যালসিয়াম, সেলেনিয়াম, ভিটামিন বিসহ আরও অনেক দরকারি ভিটামিন ও খনিজ। এই দামে এত পুষ্টিকর খাবার পাওয়া খুবই কঠিন। প্রতিদিন একটি ডিম খেলে শরীরের পুষ্টির অনেকটাই মেটে।

কাঁচা ডিম কি ভালো?

ডা. মিত্র বলছেন, কাঁচা ডিম খাওয়া কোনোভাবেই ঠিক নয়। অনেকেই ভাবেন এতে বেশি পুষ্টি মেলে, কিন্তু এই ধারণার পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। উল্টো, কাঁচা ডিম পেটে গ্যাস, অ্যাসিডিটি এমনকি ইনফেকশনও ঘটাতে পারে।

আরও পড়ুন : ফ্যান চালালে মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হয় জেনে নিন

আরও পড়ুন : ত্বকের যত্নে ম্যাজিকের মতো কাজ করে যে ৫ ফল

কাঁচা ডিমে ব্যাকটেরিয়ার ঝুঁকি

কাঁচা ডিমে সালমোনেল্লা নামক ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে, যা শরীরে গিয়ে ডায়রিয়া, বমি ও পেটের নানা সমস্যা তৈরি করতে পারে। তাই কাঁচা ডিম না খাওয়াই সবচেয়ে ভালো।

আধা সেদ্ধ ডিম কি নিরাপদ?

অনেকেই আধা সেদ্ধ ডিম খেতে পছন্দ করেন, কিন্তু এটিও খুব একটা উপকারী নয়। এতে গ্যাস, অ্যাসিডিটি বা পেটের সমস্যা হতে পারে। ডিম পোচ বা অমলেটও কখনো কখনো সমস্যা করতে পারে। সবচেয়ে ভালো উপায় হলো পুরোপুরি সেদ্ধ ডিম খাওয়া।

তাহলে দিনে কয়টা ডিম খাবেন?

একজন সুস্থ মানুষ প্রতিদিন একটি করে ডিম খেতে পারেন। এমনকি ডায়াবেটিস বা কোলেস্টেরল থাকলেও সমস্যা নেই। তবে যাদের হার্টের সমস্যা আছে, তারা প্রতিদিন পুরো ডিম খাবেন না। তাদের জন্য সপ্তাহে ৩টি পর্যন্ত সেদ্ধ ডিম (হলুদ অংশ বাদ দিয়ে) খাওয়া নিরাপদ।

সর্বোপরি, কার কী পরিমাণ ডিম খাওয়া উচিত, তা নির্ভর করে শরীরের অবস্থা ও প্রয়োজনের ওপর। তাই সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিইউবিটিতে সম্পন্ন হলো ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান

কৃষি ব্যাংকে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সৌদিতে ভারতের নতুন রাষ্ট্রদূত অমুসলিম, ভাঙল ৭ দশকের কূটনৈতিক রীতি

জাল দলিল দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা, দুজনের কারাদণ্ড

ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি / তিন নতুন জিরো : শূন্য কার্বন থেকে শূন্য গণতন্ত্র

ডাকবাংলো থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার / কালবেলায় সংবাদ প্রকাশের পর আত্মহত্যা থেকে হত্যা মামলা

হাসপাতালকে পরিচ্ছন্ন ও দালালমুক্ত করার ঘোষণা চসিক মেয়রের

১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

শেখ মুজিবসহ আ.লীগ নেতাদের নিয়ে লেখা ৩০০ বই জব্দ

১০

বাংলাদেশের ক্রিকেট তারকারা বিশ্বকাপে কে কোন দলের সমর্থক

১১

দেশের মাথাপিছু আয় প্রথমবার ৩ হাজার ডলার ছাড়াল

১২

চিকিৎসকদের বিরুদ্ধে কুৎসার ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন: ডা. রফিক

১৩

হলুদ জার্সিতে সিরাজগঞ্জ শহর মাতালো ব্রাজিল ভক্তরা

১৪

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

১৫

পাট গবেষণা ইনসটিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন 

১৬

যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

১৭

ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান অ্যামনেস্টির

১৮

ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

১৯

আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

২০
X