কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

অ্যানার্জি ড্রিংক ১৬ বছরের কম বয়সীদের জন্য নয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

১৬ বছরের কম বয়সীদের কাছে উচ্চমাত্রার ক্যাফেইনযুক্ত অ্যানার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য। সম্প্রতি নতুন আইন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এ সিদ্ধান্ত কার্যকর হলে রেড বুলের মতো জনপ্রিয় পানীয় আর শিশু-কিশোরদের কাছে বিক্রি করা যাবে না।

বার্তা সংস্থা এএফপি জানায়, ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেন, ‘শিশুদের স্বাস্থ্য রক্ষায় দোকানগুলোকে এ ধরনের পানীয় বিক্রি থেকে বিরত রাখা হবে। আগামীর প্রজন্মকে স্বাস্থ্যবান ও সুখী হওয়ার ভিত্তি দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’

সরকারি তথ্য অনুযায়ী, ব্রিটেনে ১৩ থেকে ১৬ বছর বয়সী প্রতি তিনটি শিশুর একজন নিয়মিত অ্যানার্জি ড্রিংক পান করে। এসব পানীয়তে অনেক সময় দুই কাপ কফির চেয়েও বেশি ক্যাফেইন থাকে। যদিও বেশিরভাগ সুপারমার্কেট স্বেচ্ছায় এর বিক্রিতে বয়সসীমা আরোপ করেছে, এবার সেটিকে আইনি রূপ দিতে যাচ্ছে সরকার।

কম ক্যাফেইনযুক্ত সফট ড্রিংক যেমন ডায়েট কোক, চা বা কফি এ নিষেধাজ্ঞার আওতায় আসবে না। বিষয়টি নিয়ে ১২ সপ্তাহব্যাপী পরামর্শ চলবে, যেখানে বিশেষজ্ঞ, অভিভাবক, খুচরা বিক্রেতা ও উৎপাদকদের মতামত নেওয়া হবে।

বর্তমান আইন অনুযায়ী, প্রতি লিটারে ১৫০ মিলিগ্রামের বেশি ক্যাফেইনযুক্ত পানীয়তে বাধ্যতামূলকভাবে সতর্কবার্তা লিখতে হয় ‘শিশুদের পানের জন্য নয়।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ্যানার্জি ড্রিংক হয়তো ক্ষতিকারক মনে না হতে পারে; কিন্তু এগুলো শিশুদের ঘুম, মনোযোগ ও সামগ্রিক সুস্থতার ওপর বিরূপ প্রভাব ফেলছে। পাশাপাশি অতিরিক্ত চিনি দাঁতের ক্ষতি করছে এবং স্থূলতার ঝুঁকি বাড়াচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X