স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সংবাদ সম্মেলনে যে কারণে কাঁদলেন স্কালোনি

লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত
লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সবসময় শান্ত ও দৃঢ় মনের মানুষ হিসেবে পরিচিত। কিন্তু আর্জেন্টিনায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে বুধবারের সংবাদ সম্মেলনে দেখা গেল ভিন্ন এক ছবি। লিওনেল মেসিকে ঘিরে আবেগঘন আলোচনার এক পর্যায়ে চোখের পানি আটকে রাখতে পারলেন না বিশ্বকাপজয়ী এই কোচ।

বুয়েনাস আইরেসে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে আবেগে ভেসে যান। তা দেখে স্কালোনি থামিয়ে জিজ্ঞেস করেন—‘সে কি কাঁদছে? সে কি আবেগাপ্লুত?’

উপস্থিত সবার হাসির মধ্যেই সাংবাদিক জবাব দেন, ‘আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় আনন্দ দিয়েছেন।’

সেই কথার পর মুহূর্তেই আবেগে ভেঙে পড়েন স্কালোনি, চোখ মুছে ফেলতে থাকেন বারবার।

এমন আবেগঘন পরিবেশে কোচ বলেন, ‘লিও মেসি যখন ড্রেসিংরুমে প্রবেশ করে, যে পরিবেশ সৃষ্টি হয় তা বর্ণনা করা যায় না। তার সঙ্গে খেলতে পারা, তাকে বল দেওয়ার সুযোগ পাওয়া আমার জীবনের সৌভাগ্যের বিষয়। এরপর আবার কোচ হিসেবে তার সঙ্গে বিশ্বকাপ জেতা, এটি সময়ের সঙ্গে আরও স্পষ্ট হবে কতটা মহামূল্যবান।’

আগামীকাল ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসির খেলার সম্ভাবনা রয়েছে। অনেকেই মনে করছেন, এটি হতে পারে আর্জেন্টিনায় তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে স্কালোনি আশার সুরে বলেন, ‘এটা সম্ভবত তার শেষ ম্যাচ হবে না। যদি সত্যিই শেষ হয়, তবে আমরা তাকে আরেকটি ম্যাচ খেলতে বাধ্য করব। আমরা সঠিক সময় খুঁজে বের করব।’

নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন আর্জেন্টাইন কোচ। জানালেন, চুক্তি রয়েছে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত, তবে বর্তমানে জাতীয় দলের সঙ্গে সময় কাটাতে তিনি স্বস্তিবোধ করছেন। তার ভাষায়, ‘আমি ভালো আছি, স্বচ্ছন্দে আছি। এখনই ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার সময় নয়।’

আর্জেন্টাইন সংবাদমাধ্যম বলছে, স্কালোনির এই কান্না শুধু সাংবাদিকদের নয়, উপস্থিত সবার মনে ছুঁয়ে গেছে। মেসির প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে যে আবেগে ভেসেছেন, সেটিই যেন আজকের দিনে আর্জেন্টিনা ফুটবলের আসল প্রতিচ্ছবি। ‍

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১০

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১১

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১২

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৩

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৪

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৫

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৬

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৭

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৮

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৯

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

২০
X