ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

‘ছাত্র ও যুবসমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি’

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শামা ওবায়েদ ইসলাম রিংকু। ছবি : কালবেলা
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শামা ওবায়েদ ইসলাম রিংকু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি সরকার গঠন করলে একটি মানবিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত, ছাত্র ও যুবসমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ ইসলাম বলেন, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যা করে রেখে গেছেন তা টিকিয়ে রাখতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ঐকমত্য হয়ে আমরা যদি সংসদে যেতে পারি তাহলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এর সুফল প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতিবাজরা আজও আমাদের চারপাশে ঘুরছে। যারা গুম-খুনের সঙ্গে জড়িত, তারাও ঘোরাফেরা করছে। সুতরাং এসব লোকদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। রক্ত দিয়ে যারা আমাদের কথা বলার অধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব দিয়েছেন, তাদের সে উদ্দেশ্য যে কোনো মূল্যে রক্ষা করা হবে।

বিগত আওয়ামী সরকারের কঠোর সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে। দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে দেশ থেকে পালিয়ে গেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদায় নিলেও আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে।

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহসভাপতি মাহাবুব আলী মিয়া ও যুবদল নেতা তৈয়াবুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X