কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নুর ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে গণঅধিকার পরিষদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজের বাগান গেটে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার বিচার দাবিসহ জাতীয় পার্টি নিষিদ্ধ করার ৩ দফা দাবিতে দলটির নেতাকর্মীরা রাজধানীর পল্টন মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

বুধবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তারা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং বিভিন্ন দাবিতে স্লোগান দেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বুধবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত এবং তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে।

তিনি বলেন, নুরের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে এবং তার চিকিৎসা দেশেই করা সম্ভব। তবে চিকিৎসার ফলোআপের জন্য তিনি বিদেশে যাবেন কি না, সেটা তার পরিবার সিদ্ধান্ত নেবে।

মো. আসাদুজ্জামান আরও বলেন, নুরের চিকিৎসায় কোনো জটিলতা নেই। একইসঙ্গে রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, হাসপাতালে অযথা ভিড় না করতে, যাতে রোগীর সুস্থতা ও চিকিৎসা কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নুরুল হক নুরসহ চারজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। আহত নুরকে পরে ঢামেকে ভর্তি করা হয় এবং সেখানেই তার চিকিৎসা চলছে।

এদিকে গত মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নুরের স্ত্রী মারিয়া আক্তার। সে সময় নুরের উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

অন্যদিকে নুরের ওপর হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসইসির চেয়ারম্যান হলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মাসুদ খান

নেইমার নাকি ভিনি, ১০ নম্বর জার্সি কার

মার্কিন নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা

জবানবন্দিতে দোষ স্বীকার / রামিসাকে ধর্ষণ-হত্যা ও নিজের পালিয়ে যাওয়ার বর্ণনায় যা জানালেন সোহেল

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা 

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বিভক্তি না করার আহ্বান ইরানের

লেবাননের সঙ্গে শান্তিচুক্তির আশা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

বাবা ও দাদির কবরের ফুলগাছ চুরি, ব্যতিক্রমী উদ্যোগ যুবকের

১০

নয়াদিল্লির আগুনে বাংলাদেশি দুই পরিবারের ৯ সদস্য আহত

১১

প্রেমিকার অভিমানে মোটরসাইকেলে আগুন, রহস্য খুঁজছে পুলিশ

১২

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

১৩

কুয়েত বিমানবন্দরে হামলার দায় নিল না ইরান

১৪

আদালতে জবানবন্দিতে রামিসা ধর্ষণ-হত্যার রোমহর্ষক বর্ণনা ঘাতক সোহেলের

১৫

পাথর হতে পারে গলাতেও, অদ্ভুত এই সমস্যার লক্ষণ জানালেন চিকিৎসক

১৬

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : অভিযোগ গঠনের শুনানি পেছাল

১৭

অঝোরে কাঁদছেন স্বপ্না, নীরব দৃষ্টিতে তাকিয়ে ঘাতক সোহেল

১৮

বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম

১৯

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

২০
X