কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

শীতে রক্তচাপ নিয়ে সতর্ক থাকা কেন জরুরি জানালেন চিকিৎসক

শীতে রক্তচাপ নিয়ে সতর্ক থাকা কেন জরুরি জানালেন চিকিৎসক

শীতকাল আসছে। শীত এলে শুধু ঠান্ডাই লাগে না, শরীরেও কিছু পরিবর্তন দেখা দেয়। অনেকেই বলেন, এই সময় রক্তচাপ বা প্রেশার বেড়ে যায়। কিন্তু আসলেই কি শীতে এমন হয়? আর যদি হয়, তাহলে কেন? এসব প্রশ্নের উত্তর দিয়েছেন চিকিৎসক ডা. রুদ্রজিৎ পাল। চলুন আজকের লেখায় জেনে নিই বিস্তারিত।

শীতে প্রেশার কেন বাড়ে এ বিষয়ে ডা. রুদ্রজিৎ পাল জানাচ্ছেন, শীতের সময় শরীরের কিছু নার্ভ আর হরমোন বেশি সক্রিয় হয়ে পড়ে। এতে রক্তনালিগুলো একটু সংকুচিত হয়ে যায়, ফলে রক্তচাপ বেড়ে যেতে পারে।

আরও পড়ুন : ওজন কমাতে সকালের শুরুটা হোক সঠিক খাবার দিয়ে

আরও পড়ুন : ঘুম থেকে উঠেই কফি ডেকে আনছে যেসব বিপদ

যাদের আগেই প্রেশারের সমস্যা আছে বা যাদের বয়স ৬০ বছরের বেশি, তাদের এই সময় বেশি সাবধানে থাকতে হয়।

প্রেশার বাড়লে কী সমস্যা হয়?

উচ্চ রক্তচাপকে অনেক সময় ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ, এটা আগে থেকে তেমন কোনো লক্ষণ দেয় না, কিন্তু শরীরের ভেতরে বড় ক্ষতি করে। যেমন: হার্ট, কিডনি, চোখ এমনকি ব্রেনেও এর প্রভাব পড়ে। হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিও থাকে।

সচেতন হতে হলে কী করবেন?

নিয়মিত প্রেশার মাপুন: অনেকেই গুরুত্ব দেন না, কিন্তু এটি খুব দরকার। সময়মতো মাপলে সমস্যাটা আগে থেকে ধরা যায়।

ডাক্তারের পরামর্শ নিন: শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই একবার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা ভালো।

লবণ কম খান: বাইরের ঝাল-মসলাদার খাবার বা অতিরিক্ত লবণ দেওয়া খাবার খেলে প্রেশার বেড়ে যেতে পারে।

নিয়মিত ব্যায়াম করুন: প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা, সাইকেল চালানো বা হালকা ব্যায়াম করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

আরও পড়ুন : ভিটামিনের ট্যাবলেট কখন ও কীভাবে খাবেন

আরও পড়ুন : খাওয়াদাওয়া কি সত্যিই সন্তান ধারণে প্রভাব ফেলে, কি বলছে গবেষণা

শীত মানেই শুধু কাঁথা-কম্বলের আরামে থাকা নয়। নিজের স্বাস্থ্য, বিশেষ করে রক্তচাপ নিয়ে একটু বাড়তি যত্ন নিতে হয় এই সময়ে। নিয়ম মেনে চললে অনেক বড় সমস্যা থেকেও রক্ষা পাওয়া সম্ভব।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X