কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দিনের শুরুটায় ছোট ছোট ভুল অনেক সময় হৃদ্‌স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে, তাদের জন্য সকালটা হয়ে ওঠে বেশি সংবেদনশীল সময়। চিকিৎসকদের মতে, সকালেই হার্ট অ্যাটাকের আশঙ্কা তুলনামূলক বেশি দেখা যায়।

কেন সকাল সময়টা বেশি ঝুঁকিপূর্ণ? বিশেষজ্ঞ ডা. সঞ্জয় ভোজরাজ জানান, ঘুম থেকে ওঠার পর শরীরে কর্টিসল নামের স্ট্রেস হরমোন দ্রুত বেড়ে যায়। একই সঙ্গে রক্তচাপ বাড়ে ও রক্তের ঘনত্বও কিছুটা বৃদ্ধি পায়, যা হৃৎপিণ্ডের ওপর বাড়তি চাপ ফেলে।

আরও পড়ুন : থাইরয়েড থাকলেও পেটের চর্বি কমবে যেসব সহজ উপায়ে

আরও পড়ুন : ৯ লক্ষণে বুঝে নিন আপনি পরিবারের সমস্যার মূল নন

এই অবস্থায় যদি আমরা খালি পেটে কফি-চা পান করি, পানি না খাই বা নিয়মিত ওষুধ খেতে ভুলে যাই—তাহলে হার্টের ঝুঁকি আরও বাড়ে।

সকালে যেসব অভ্যাস ক্ষতি করতে পারে

- খালি পেটে চা বা কফি পান করা

- ঘুম থেকে উঠে পানি না খাওয়া

- প্রতিদিনের প্রয়োজনীয় ওষুধ খেতে ভুলে যাওয়া

- ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে কাজ, ইমেইল বা মোবাইলে ব্যস্ত হয়ে পড়া

- তাড়াহুড়া করে ভারী কাজ বা শারীরিক চাপ নেওয়া

হার্টকে ভালো রাখতে সকালে যা করবেন

ডা. সঞ্জয়ের পরামর্শ অনুযায়ী কিছু সহজ অভ্যাস হার্টকে সুরক্ষিত রাখতে সাহায্য করতে পারে :

- ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি পান করুন

- সময়মতো ওষুধ সেবন করুন

- হালকা, প্রোটিনসমৃদ্ধ নাশতা খান

- প্রতিদিন ১০-১৫ মিনিট হাঁটা, স্ট্রেচিং বা যোগব্যায়াম করুন

আরও পড়ুন : ছোট কিছু অভ্যাসেই নিন শীতের পোশাকের যত্ন

আরও পড়ুন : চাকরির ইন্টারভিউতে যে ১২টি সাধারণ ভুল আমরা করি

সকালকে শান্ত ও সুশৃঙ্খল রাখলে হৃদ্‌স্বাস্থ্য অনেকটাই ভালো থাকে। তাই নিজের অভ্যাসগুলো একটু বদলানো এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলাই হতে পারে হার্টকে সুস্থ রাখার সবচেয়ে সহজ উপায়।

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১০

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১১

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১২

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৩

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৪

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৫

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৬

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৭

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৮

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৯

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

২০
X