কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

হাঁচি-কাশি বেশি? চায়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন যা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীতকালে হাঁচি-কাশি এবং ঠাণ্ডাজনিত অসুবিধা যেন চলছেই। কখনো সর্দি, কখনো গলার ব্যথা, আবার কাজের এনার্জিও কমে যায়। তবে এই সমস্যাগুলো কমাতে ঘরে বসেই একটি সহজ উপায় আছে— চায়ের সঙ্গে গুড় মেশিয়ে খাওয়া।

গুড় শুধু খাবারের স্বাদ বাড়ায় না, শরীরকেও সুস্থ রাখে। তবে চিনির মতো মিষ্টান্নে মেশানো গুড়ের তুলনায় চায়ে মিশিয়ে খাওয়াই বেশি কার্যকর।

চায়ের সঙ্গে গুড় মেশালে কী উপকার পাবেন?

ইমিউনিটি বাড়ায় : গুড়ে রয়েছে আয়রন, জিঙ্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান, যা রোগপ্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। রোজ চায়ের সঙ্গে গুড় খেলে সর্দি-কাশির মতো সমস্যা কমে। সঙ্গে শরীরে এনার্জিও জোগায়।

হজমের সমস্যা কমায় : শীতকালে বিয়েবাড়ি, পিকনিক বা জমকালো খাবারের ফলে হজমের সমস্যা বাড়ে। গুড় কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। দিনে ১-২ কাপ গুড় দিয়ে চায়ে হজমের সমস্যা অনেকটা কমে।

শ্বাসনালী সুস্থ রাখে : বায়ুদূষণ এবং ঠাণ্ডার কারণে শ্বাস নিতে কষ্ট হয়। বিশেষ করে সিওপিডি রোগীদের জন্য এটি বেশি সমস্যা তৈরি করে। গুড় ফুসফুস পরিষ্কার রাখতে সাহায্য করে এবং শ্বাসনালি সুস্থ রাখে।

অন্যান্য উপকার : গুড় হিমোগ্লোবিন বাড়ায়, রক্তাল্পতার ঝুঁকি কমায় এবং লিভারের টক্সিন বের করতে সাহায্য করে। ফলে ত্বকের জেল্লাও বাড়ে।

চায়েতে গুড় মেশানোর সঠিক সময়

চা ফোটানোর সময় সরাসরি গুড় মেশাবেন না। চা পাতা, আদা, এলাচ সব কিছু ফুটিয়ে তারপর ছেঁকে নেওয়ার পর কাপে ১ চা চামচ গুড় বা গুড়ের পাউডার মিশান। গুড় মিশিয়ে চা খেলে দুধ মেশাবেন না।

শীতে সুস্থ থাকতে চাইলে চায়ের সঙ্গে গুড় মেশানো অভ্যাসে আনুন। এটি সহজ, স্বাদবান এবং শরীরকে রাখে স্বাস্থ্যবান।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X