মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাশেজ : জিততে ইংল্যান্ডের দরকার ২২৮, অস্ট্রেলিয়ার ৪ উইকেট

জয়ের পথে অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত
জয়ের পথে অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত

হাতে ছিল ৬ উইকেট। তবুও সংগ্রহটা খুব বেশি বাড়িয়ে নিতে পারেনি অস্ট্রেলিয়া। এরপরও তাদের পুঁজি এবং লিড মিলিয়ে বড় লক্ষ্য দাঁড়ায় সফরকারী ইংল্যান্ডের সামনে। লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যাটিং ব্যর্থতায় অ্যাডিলেড টেস্টে হারের শঙ্কায় আছে ইংল্যান্ড। এই ম্যাচ হারলে অ্যাশেজ সিরিজ হারবে সফরকারীরা।

অস্ট্রেলিয়ার দেওয়া ৪৩৫ রানের জবাবে শুরু থেকেই ইংল্যান্ড বাজবল অ্যাপ্রোচ থেকে সরে এসে খেলছিল। ৩১ রানের মধ্যেই বেন ডাকেট ও অলি পোপের উইকেট হারানোর পর ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করেন জ্যাক ক্রলি ও জো রুট। ক্রলির সঙ্গে ৭৮ রানের জুটির পর রুট আউট হন কামিন্সের ওভারে। ইংল্যান্ডের প্রথম ৩টি উইকেটই তিনি নেন, পরের ৩টি নাথান লায়ন।

জ্যাক ক্রলি ও হ্যারি ব্রুক আবার খুঁটি গেড়েছিলেন। ৩০ রান করার পর লায়নকে রিভার্স সুইপ করতে গিয়ে বেল হারান ব্রুক। স্টোকস টিকেছিলেন মাত্র ১৮ বল। তার পরপর ক্রলিও সাজঘরে ফেরেন। ১৫১ বলে ৮ চারে ৮৫ রান করেন তিনি। বেন স্টোকস বাহিনী চতুর্থ দিন শেষ করেছে ২০৭ রান নিয়ে। বিনিময়ে উইকেট হারিয়ে ফেলেছে ৬টি। তাদের সামনে আরও ২২৮ রান করার চ্যালেঞ্জ।

এর আগে, দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৭১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ক্রিজে সেঞ্চুরি হাঁকিয়ে টিকে ছিলেন ট্রাভিস হেড, ফিফটি হাঁকিয়ে অপরাজিত ছিলেন অ্যালেক্স ক্যারি। সময়ের সাথে সাথে দলের ইনিংসকে আরও এগিয়ে নিয়ে গেছেন দুজন।

দলের ৩১১ রানের মাথাতে ২১৯ বলে ১৭০ রানের ঝলমলে এক ইনিংস খেলে বিদায় নিয়েছেন হেড। ক্যারি ফিফটির পর কিছুটা এগিয়েছেন। ১২৮ বলে ৭২ রান করে আউট হয়েছেন দলের ৩২৯ রানের মাথায়। শেষ দিকে আর সেভাবে লড়াই করতে পারেননি কেউ। ২০ বলে ১০ রান করেছেন জশ ইংলিস। দ্বিতীয় ইনিংসে ৩৪৯ রান করে থেমেছে অস্ট্রেলিয়ার ইনিংস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X