কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পরিবর্তিত রাজনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়বে বিএনপি : রবিউল আলম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপি দেশে পরিবর্তিত রাজনৈতিক সংস্কৃতি ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা-১০ আসনে দল মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি।

শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলে শেখ রবি এ কথা বলেন।

তিনি বলেন, জনগণের ক্ষমতা নিশ্চিত করা এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় মানুষের অংশগ্রহণ বাড়ানোই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

রবিউল আলম রবি বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন, মানুষও তাকে ভালোবাসতে শুরু করে। মানুষের ভালোবাসা পাওয়ার আগেই আল্লাহর ভালোবাসা অর্জন করতে হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সেই আল্লাহর ভালোবাসা প্রাপ্ত বলেই জনগণের ভালোবাসা ও নেতৃত্বের মর্যাদা অর্জন করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণ বিএনপির ওপরই নির্ভর করছে। দেশের জনগণের ক্ষমতা নিশ্চিত করা, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা এবং জাতির সামগ্রিক কল্যাণই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

রবি বলেন, বর্তমানে বেগম খালেদা জিয়া অসুস্থ। তার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন এবং তার আদর্শ ও দর্শন বাস্তবায়নে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এ সময় তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

রবিউল আলম রবি বলেন, আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আবার জাতির সেবায় নিয়োজিত হওয়ার সুযোগ দেন।

এ সময়ে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X