কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

ঠান্ডা লাগলে কলা খাওয়া কি ঠিক, জেনে নিন সঠিক তথ্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কলা এমন একটি ফল, যেটা খুব সহজলভ্য এবং পুষ্টিগুণে ভরপুর। এতে আছে পটাশিয়াম, কার্বোহাইড্রেট, ফাইবার, নানা ধরনের ভিটামিন ও খনিজ উপাদান। একটি মাঝারি আকারের কলা খেলে শরীর প্রায় ১০০ ক্যালরি শক্তি পায়। পাশাপাশি এটা শরীরের পানির ঘাটতি পূরণেও সাহায্য করে।

তবে প্রশ্ন হলো—সর্দি-কাশি হলে কলা খাওয়া ঠিক কি না?

অনেকে বলেন, কলা শরীর ঠান্ডা করে এবং মিউকাস (শ্লেষ্মা) বাড়ায়। তাই কারও যদি সর্দি-কাশি বা শ্বাসকষ্ট থাকে, তবে কলা খেলে নাকি সমস্যা আরও বেড়ে যায়। বিশেষ করে রাতে কলা খাওয়াকে ক্ষতিকর মনে করা হয়।

আরও পড়ুন : প্রতিদিন না জেনেই যত চিনি খাচ্ছি আমরা

আরও পড়ুন : বাসি রুটি-ঘি দিয়ে বানানো যায় স্বাস্থ্যকর সকালের নাস্তা

কেন এমন ধারণা?

কারণ কলা হাই হিস্টামিন জাতীয় খাবার। হিস্টামিন এমন এক ধরনের উপাদান, যা শরীরে কফ বা শ্লেষ্মা উৎপাদনে প্রভাব ফেলে। তাই যাদের আগে থেকেই সর্দি-কাশি, অ্যালার্জি বা শ্বাসজনিত সমস্যা আছে, তাদের জন্য কলা কখনো কখনো বিরক্তির কারণ হতে পারে।

তাহলে কি কলা একেবারেই খাওয়া যাবে না?

তা নয়। যদি আপনার সর্দি-কাশি খুব বেশি না হয় এবং সাধারণ ভাইরাল জ্বর বা ঠান্ডা থাকে, তাহলে মাঝেমধ্যে পাকা কলা খাওয়া যেতে পারে। দিনে ১টি করে, সপ্তাহে ৩-৪ দিন খাওয়া নিরাপদ। তবে রাতে খাওয়া এড়িয়ে চলাই ভালো।

আর যদি আপনি দীর্ঘদিন ধরে (২ সপ্তাহ বা তার বেশি সময় ধরে) সর্দি-কাশি বা অ্যালার্জিতে ভুগে থাকেন, তাহলে কলার মতো হিস্টামিন-সমৃদ্ধ খাবার থেকে দূরে থাকাই ভালো।

আরও পড়ুন : ৩০ দিন ভাত-রুটি ছাড়লে যে পরিবর্তন আসবে

আরও পড়ুন : শসা খেয়ে পানি খাচ্ছেন? হতে পারে যেসব বিপদ

সূত্র : নিউজ ১৮

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১০

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১১

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১২

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৩

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৪

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৫

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৬

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৭

যুবদল নেতা বহিষ্কার

১৮

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৯

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

২০
X