মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

পুষ্টিবিদের মতে প্রতিদিন না জেনেই যত চিনি খাচ্ছি আমরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমরা অনেক সময় না জেনেই এমন সব খাবার খাই যেগুলোতে লুকিয়ে থাকে অনেক চিনি। আমরা হয়তো ভাবতেও পারি না- সকালের নাশতার সিরিয়াল, প্রোটিন বার, জুস, সস বা ক্যানজাত ফলেও থাকতে পারে অতিরিক্ত চিনি। অথচ এসব খাবার দেখতে বা খেতে খুব একটা মিষ্টি লাগে না বলেই আমরা বুঝতে পারি না কতটা চিনি খাচ্ছি।

চিনি মানেই শুধু মিষ্টি না

আমরা অনেকেই ভাবি শুধু মিষ্টি বা ডেজার্টেই চিনি থাকে। কিন্তু বাস্তবে নানা ধরনের প্রক্রিয়াজাত খাবারে লুকিয়ে থাকে ‘হিডেন সুগার’ বা লুকানো চিনি, যা শরীরের জন্য অনেক ক্ষতিকর।

ভারতের গুরগাঁওয়ের সিকে বিরলা হাসপাতালের প্রধান নিউট্রিশনিস্ট প্রাচি জৈন জানান, আজকাল পশ্চিমা ধাঁচের খাবার, প্যাকেটজাত ও তৈরি খাবারের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় মানুষ অনেক বেশি চিনি খাচ্ছে। এতে করে ডায়াবেটিস, ওজন বাড়া, হরমোনের সমস্যা, এমনকি প্রি-ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ছে।

কোন কোন খাবারে লুকিয়ে থাকে চিনি?

প্রাচি জৈন বলেন, প্রতিদিন আমরা যেসব খাবার খাই, যেমন–

- নাশতার সিরিয়াল

- টমেটো সস

- ফলের জুস

- ক্যানজাত ফল

- কেক, বিস্কুট, পাউরুটি ইত্যাদি বেকারি পণ্য

এসব খাবারে অনেক সময় চিনি থাকে যা আমরা বুঝি না। কারণ এগুলো খুব বেশি মিষ্টি মনে হয় না।

কীভাবে বুঝবেন খাবারে কতটা চিনি আছে?

খাবারের প্যাকেটের ‘নিউট্রিশন লেবেল’ (পুষ্টির তথ্য) ভালো করে পড়া উচিত। তাতে লেখা থাকে একে একে কী কী উপাদান আছে এবং তার মধ্যে প্রাকৃতিক ও যোগ করা চিনি কতটুকু।

স্বাস্থ্য ভালো রাখার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হলে করণীয় :

- প্যাকেটজাত খাবার খাওয়ার আগে লেবেল দেখে নিন

- যতটা সম্ভব তাজা ও ঘরে তৈরি খাবার খান

- বেকারি ও প্রক্রিয়াজাত খাবার কম খান

কারণ অতিরিক্ত চিনি শরীরের ওজন বাড়ায়, ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এবং শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১১

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১২

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৩

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৪

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৭

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৮

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৯

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

২০
X