মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

কফি পান করার সেরা সময় কখন?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে জনপ্রিয় পানীয় কফি। কিন্তু দিনের কোন সময়ে এই পানীয়টি সবচেয়ে বেশি উপকার দেয়, এ নিয়ে আছে নানা মত। বিশেষজ্ঞরা বলছেন, কফির সঠিক সময় ঠিক করতে হলে শরীরের প্রাকৃতিক হরমোন কর্টিসলের ওঠানামা, ঘুম-জাগার নিয়ম, এমনকি ব্যায়ামের সময় পর্যন্ত বিবেচনায় আনতে হয়।

সকালবেলার কফি কি ঠিক?

অনেকে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই কফিতে চুমুক দেন। কিন্তু বিজ্ঞানীরা জানাচ্ছেন, ঘুম থেকে ওঠার ৩০-৪৫ মিনিট পর শরীরে কর্টিসলের মাত্রা সর্বোচ্চ থাকে। কর্টিসল স্বাভাবিকভাবেই আপনাকে সজাগ রাখে, তাই এই সময় কফির ক্যাফেইন ততটা কার্যকর নাও হতে পারে।

তাই বিশেষজ্ঞদের মত, সকাল ৯:৩০ থেকে বেলা ১১:৩০— এই সময় কফি পান করলে শরীর ক্যাফেইন ভালোভাবে ব্যবহার করতে পারে।

তবে যারা ঘুম ভাঙতেই কফি খান, তাদের জন্য ক্ষতির প্রমাণ নেই। নিয়মিত কফিপ্রেমীদের ক্ষেত্রে ক্যাফেইনের প্রভাবে কর্টিসল বাড়লেও শরীর ধীরে ধীরে মানিয়ে নেয়।

ব্যায়ামের আগে কফি

যারা কফি খান ব্যায়ামের আগে, তাদের জন্য সেরা সময় ভিন্ন।

কোনো ওয়ার্কআউট বা খেলাধুলার ৩০-৬০ মিনিট আগে কফি পান করলে এর উপকারিতা সবচেয়ে বেশি পাওয়া যায়। ক্যাফেইন তখন শরীরে সর্বোচ্চ মাত্রায় কাজ করে, ক্লান্তি কমায় এবং পেশির শক্তি বাড়ায়।

রাতে কফি

ক্যাফেইনের প্রভাব ৩-৫ ঘণ্টা স্থায়ী হয়। ৫ ঘণ্টা পরও শরীরে এর অর্ধেক থাকে। তাই ঘুমের অন্তত ৬ ঘণ্টা আগে কফি বন্ধ রাখা উচিত। যাদের উদ্বেগ বা দুশ্চিন্তার প্রবণতা বেশি, তাদের জন্য কফি কখনো কখনো পরিস্থিতি আরও খারাপ করতে পারে।

তাহলে কফি খাওয়ার সেরা সময়?

সবচেয়ে উপকারী : সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা

ব্যায়ামের জন্য : ওয়ার্কআউটের ৩০-৬০ মিনিট আগে

এড়িয়ে চলুন : ঘুমের ৬ ঘণ্টা আগে থেকে

সূত্র : হেলথ লাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১০

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১১

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১২

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৩

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৪

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৫

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৬

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৭

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৮

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৯

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

২০
X