কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

চাকরি স্থায়ীকরণের দাবিতে শাহবাগে স্বাস্থ্যকর্মীদের অবস্থান

আন্দোলনে কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) স্বাস্থ্যকর্মীরা। ছবি : কালবেলা
আন্দোলনে কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) স্বাস্থ্যকর্মীরা। ছবি : কালবেলা

গত ১৩ বছর ধরে কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) স্বাস্থ্যকর্মীরা একই বেতনে চাকরি করছেন। বিগত সরকারের সময় চাকরি স্থায়ীকরণের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। এ অবস্থায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সিএইচসিপি স্বাস্থ্যকর্মীরা।

সোমবার (১৯ আগস্ট) সকাল থেকে তারা রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। দীর্ঘদিন অবহেলার শিকার সিএইচসিপিরা বৈষম্য নিরসন ও চাকরি রাজস্বকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে।

সিএইচসিপিদের ২০১১ সাল থেকে চাকরিতে যোগদান করেন। তারপর থেকে আজ পর্যন্ত কোনো ইনক্রিমেন্ট পাননি কমিউনিটি ক্লিনিকে নিয়োজিত কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। দীর্ঘ বছর চাকরি করেও সিএইচসিপিদের রাজস্ব বা স্থায়ীকরণ হতে দেননি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা।

তাদের দাবি, গত ১৩ বছর ধরে তাদের একই বেতনে চাকরি করতে হচ্ছে। বিগত সরকারের সময় চাকরি স্থায়ীকরণের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। এ অবস্থায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সিএইচসিপিরা।

জানা গেছে, কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার পর থেকে এতে কর্মরত সিএইচসিপিরা এক বেতনে চাকরি করে আসছেন। দীর্ঘকাল পার হলেও ইনক্রিমেন্ট ও চাকরি রাজস্বকরণের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এ কর্মীরা।

শাহবাগে অবস্থানরত আন্দোলনকারীরা বলেন, বিএমআরসি থেকে আমাদের চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিয়ে বারবার বিভিন্ন তথ্য চেয়ে চিঠি চাওয়া হয়েছে। আমরা বারবার সেসব তথ্য দিয়েছি। আর আশাই থেকেছি আমাদের চাকরি স্থায়ী হবে। এই আশায় আমরা অন্য কোনো চাকরির জন্য চেষ্টা করিনি। কিন্তু এখন হতাশা ছাড়া আমাদের জন্য আর কিছুই পড়ে নেই।

এখন দাবি, আমাদের চাকরি স্থায়ী করে রাজস্ব করতে হবে। আমাদের সব সুযোগ সুবিধা দিতে হবে। চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির (এইচপিএনএসডিপি), (২০১৭-২০২২) অধীন অপারেশনাল প্ল্যানে (ওপিতে) সিএইচসিপিদের ইনক্রিমেন্ট ও ধাপে ধাপে রাজস্ব খাতে চাকরি স্থানান্তরের নির্দেশনাও রয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো কিছুর বাস্তবায়ন হয়নি। বারবার আশ্বাসেই থেমে আছে সিএইচসিপিদের জীবন।

উল্লেখ্য, সারা বাংলাদেশে প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক রয়েছে। আর কর্মরত আছেন সমপরিমাণ সিএইচসিপি। যাদের দ্বারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে স্বাস্থ্য সেবা পান অবহেলিত মানুষজন। তাই এই স্বাস্থ্য সেবা টিকিয়ে রাখতে সিএইচসিপিদের চাকরি স্থায়ীকরণ অত্যন্ত জরুরি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১০

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১১

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১২

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৩

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৫

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৬

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৭

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৮

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৯

ডিএমপির দুই থানায় নতুন ওসি

২০
X