কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

খেজুরের তৈরি বিশ্বের প্রথম কোমল পানীয় মিলাফ কোলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আপনি কি স্বাস্থ্যের কথা ভেবে কোমল পানীয় পান করা এড়িয়ে চলছেন? তবে আপনার জন্য সুখবর নিয়ে এসেছে ব্যতিক্রমী এক কোলা। এতে প্রচলিত কোমল পানীয় তৈরিতে ব্যবহৃত ফসফরিক এসিড, ক্যাফেইন, কার্বন-ডাই অক্সাইড, কৃত্রিম চিনির পরিবর্তে ব্যবহার করা হয় খেজুর।

স্বাস্থ্যসচেতন কোমল পানীয়প্রেমীদের জন্য মিলাফ কোলা নামে এই পানীয় নিয়ে এসেছে সৌদি আরব। প্রাকৃতিক সুপার ফুড হিসেবে পরিচিত খেজুর দিয়ে তৈরি মিলাফ কোলাতে স্বাদ ও পুষ্টির ভারসাম্য বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

নভেম্বরে রিয়াদ ডেট ফেস্টিভ্যালে এই পানীয়টির উদ্বোধন করেন সৌদি কৃষিমন্ত্রী আব্দুর রহমান আল ফাদলি ও থুরাথ আল মদিনা কোম্পানির সিইও বান্দার আল কাহতানি। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সহযোগী প্রতিষ্ঠান থুরাথ আল মদিনা মিলাফ কোলার উৎপাদক।

প্রতিষ্ঠানটি জানায়, দীর্ঘদিনের গবেষণার ফলাফল এই মিলাফ কোলা। আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা এবং গুণগত মান বজায় রেখে তৈরি করা হয়েছে এটি। স্বাদ ও পুষ্টির দিকে সর্বোচ্চ মনোযোগ দেওয়া হয়েছে। স্থানীয় ও বিশ্ববাজারে এটি বেশ জনপ্রিয়তা পাবে বলে আশা করছেন তারা। রিয়াদ ডেট ফেস্টিভ্যালে পানীয়টি বেশ ইতিবাচক সাড়া পায়।

মিলাফ কোলার উৎপাদক প্রতিষ্ঠান জানায়, সৌদি আরবে স্থানীয়ভাবে সংগ্রহ করা উচ্চমানের খেজুর দিয়ে এই কোমল পানীয়টি তৈরি করা হয়েছে। প্রচলিত কোমল পানীয়ের চেয়ে এটি অনেক স্বাস্থ্যকর ও পুষ্টিগুণসম্পন্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১০

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১১

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১২

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৩

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৪

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৫

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৬

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৭

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৮

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৯

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

২০
X