কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ঘুমের মধ্যে অতিরিক্ত ঘাম, ক্যানসারের লক্ষণ নয় তো

ক্যানসারের লক্ষণ নয় তো
ছবি : সংগৃহীত

দিনভর কঠোর পরিশ্রম শেষে বাড়ি ফিরে সবাই একটু বিশ্রামের আশায় থাকেন। রাতের খাবার সেরে পরিবারের সঙ্গে হালকা গল্পগুজবে সময় কাটানোর পর বিছানায় গা এলিয়ে দেন। ক্লান্ত শরীরে কিছুক্ষণের মধ্যেই ঘুমে তলিয়ে যান। কিন্তু সেই ঘুম কি সত্যিই প্রশান্তি দেয়? অনেকের ক্ষেত্রে গভীর রাতে শরীর ঘামে ভিজে যায়, যা ঘুমের শান্তি নষ্ট করে।

রাতে ঘুমের মধ্যে শরীর ঘামে ভিজে গেলে আরামে ঘুমানো বা বিছানায় শুয়ে থাকা কঠিন হয়ে পড়ে। ঘুমের গভীরতাও আগের মতো থাকে না। কখনো কি ভেবেছেন, এই রাতের ঘামের কারণ কী? এটা কি কোনো গুরুতর রোগের ইঙ্গিত? স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ লাইনের এক প্রতিবেদনে ওঠে আসে এসব তথ্য।

রাতে ঘুমের মধ্যে অতিরিক্ত ঘাম হওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে। এটি বিভিন্ন স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে, এটি ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে। যেমন, কার্সিনয়েড টিউমার, লিউকেমিয়া, ফিওক্রোমোসাইটোমা, হাড়ের ক্যানসার, লিভার ক্যানসার এবং মেসোথেলিওমার মতো রোগের সঙ্গে এটি যুক্ত হতে পারে।

রাতে ঘুমের মধ্যে ঘাম হওয়া সবক্ষেত্রে ক্যানসারের লক্ষণ নয়। এটি শরীরের ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টার ফল হতে পারে। এছাড়া, হরমোনের মাত্রার পরিবর্তনও এই ঘামের কারণ হতে পারে।

ক্যানসারের কারণে জ্বর হলে শরীর অতিরিক্ত ঘামতে পারে, কারণ তখন শরীর তাপ নিয়ন্ত্রণের চেষ্টা করে। কেমোথেরাপি, হরমোন-পরিবর্তনকারী ওষুধ বা মরফিনের মতো ক্যানসারের চিকিৎসাও রাতে ঘামের কারণ হতে পারে। ক্যানসারজনিত ঘামের সঙ্গে অন্যান্য লক্ষণ যেমন জ্বর এবং হঠাৎ ওজন হ্রাস দেখা দিতে পারে।

রাতে ঘুমের মধ্যে ঘাম হওয়া শুধু ক্যানসারের লক্ষণ নয়, অন্যান্য কারণেও হতে পারে। পেরিমেনোপজ বা মেনোপজের সময় হরমোনের মাত্রার পরিবর্তন এর একটি কারণ। গর্ভাবস্থায় হরমোন ও রক্তপ্রবাহ বৃদ্ধির ফলেও ঘাম হতে পারে। এছাড়া, যক্ষ্মা বা এন্ডোকার্ডাইটিসের মতো ব্যাকটেরিয়া সংক্রমণও রাতের ঘামের কারণ হতে পারে।

ইডিওপ্যাথিক হাইপারহাইড্রোসিস এমন একটি অবস্থা, যেখানে শরীর অতিরিক্ত ঘাম উৎপন্ন করে। এ ছাড়া, হাইপারথাইরয়েডিজম বা অতি সক্রিয় থাইরয়েড, স্ট্রেস এবং উদ্বেগের কারণেও রাতে ঘুমের মধ্যে ঘাম হতে পারে।

ঘুমানোর আগে গরম পানীয়, মদ্যপান বা মশলাদার খাবার গ্রহণের ফলে রাতে ঘুমের মধ্যে ঘাম হতে পারে। তবে, যদি নিয়মিত অতিরিক্ত ঘামের সমস্যা হয়, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১০

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১১

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১২

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৩

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৪

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৫

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৬

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৭

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৮

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

২০
X