সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

দাঁত ভালো রাখতে একটি টুথব্রাশ কতদিন ব্যবহার করা উচিত?

টুথব্রাশ। ছবি : সংগৃহীত
টুথব্রাশ। ছবি : সংগৃহীত

টুথব্রাশ নষ্ট না হওয়া পর্যন্ত তা বদলানোর কথা ভাবি না। দাঁতের সৌন্দর্য ও স্বাস্থ্য নিয়ে যতটা চিন্তা করি, টুথব্রাশ নিয়ে ততটাই উদাসীন থাকি। নিয়মিত দুই বেলা দাঁত মাজলেই যথেষ্ট মনে করি, ব্রাশ নিয়ে ভাবার সময় কার আছে! অথচ পুরোনো টুথব্রাশ ব্যবহার দাঁতের অযত্নের বড় কারণ। এর ফলে দাঁতের সমস্যা ছাড়াও বিভিন্ন রোগের সংক্রমণ হতে পারে।

কতদিন পরপর ব্রাশ বদলানো প্রয়োজন?

প্রতি দুই থেকে তিন মাস পরপর টুথব্রাশ বদলানো উচিত। ব্যবহারের ধরনের ওপর নির্ভর করে এই সময় আরও কম হতে পারে। তবে কোনোভাবেই তিন মাসের বেশি একই ব্রাশ ব্যবহার করা ঠিক নয়। ভাইরাল জ্বর, কাশি বা ঠান্ডার মতো অসুস্থতা থেকে সেরে ওঠার পর টুথব্রাশ অবশ্যই বদলাতে হবে। কারণ, রোগ সারলেও জীবাণু ব্রাশে লেগে থাকতে পারে।

কীভাবে ব্রাশের যত্ন নেবেন?

১. বেশিরভাগ বাড়িতে সবার টুথব্রাশ একই পাত্রে রাখা হয়। এতে এক ব্রাশ থেকে অন্য ব্রাশে জীবাণু ছড়াতে পারে। এক পাত্রে রাখতে হলে প্রতিটি ব্রাশের ওপর ঢাকনা ব্যবহার করুন।

২. বেসিনের পাশে বা বাথরুমে ব্রাশ রাখা স্বাস্থ্যকর নয়। স্যাঁতসেঁতে পরিবেশে সহজেই জীবাণু ছড়িয়ে পড়ে, যা দাঁতের যত্নে ঝুঁকি বাড়ায়।

৩. ব্রাশ নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। সপ্তাহে অন্তত একবার ব্যবহার করার আগে গরম পানিতে ভালোভাবে ধুয়ে নিন, এতে জীবাণুর ঝুঁকি কিছুটা কমে। চাইলে মাউথওয়াশে কয়েক মিনিট ভিজিয়ে রাখলেও ব্রাশ জীবাণুমুক্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১০

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১১

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১২

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৩

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৪

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৫

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৬

এনসিপির ফল উৎসবে হামলা

১৭

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৮

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৯

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

২০
X