কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১১:১৮ এএম
আপডেট : ২৬ জুন ২০২৫, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পুরুষের বন্ধ্যত্ব বাড়াতে পারে যেসব খাবার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বর্তমানে নারীদের পাশাপাশি পুরুষদের মধ্যেও বন্ধ্যত্বের সমস্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এর পেছনে রয়েছে অনিয়মিত জীবনযাপন, মদ্যপান, ধূমপান, অতিরিক্ত ওজন, শরীরচর্চার অভাব এবং ভেজাল খাবারের প্রভাব। গবেষণা বলছে, গত ৪০ বছরে পুরুষদের শুক্রাণুর ঘনত্ব অনেকটাই কমে গেছে।

বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন খাদ্যাভ্যাস এই সমস্যার একটি বড় কারণ। নিচে এমন কিছু খাবার ও উপাদানের তালিকা দেওয়া হলো, যেগুলো পুরুষের প্রজননক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ক্ষতিকর চর্বি বা ফ্যাটি অ্যাসিড

ট্রান্স ফ্যাটি অ্যাসিড ও অনস্যাচুরেটেড ফ্যাট শুক্রাণু উৎপাদন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। এই ফ্যাট অণ্ডকোষে জমা হয়ে শুক্রাণুর ঘনত্ব কমিয়ে দিতে পারে এবং তাদের গঠনে ক্ষতি করতে পারে।

প্রক্রিয়াজাত মাংস

বেকন, হটডগ, সালামি বা বার্গারের মতো প্রক্রিয়াজাত মাংসের মধ্যে থাকা রাসায়নিক উপাদান শুক্রাণুর সংখ্যা এবং গতি কমিয়ে দেয়। গবেষণায় দেখা গেছে, নিয়মিত এসব মাংস খেলে প্রজননক্ষমতা কমে যেতে পারে।

চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার

স্টেরয়েডযুক্ত খাবার খাওয়া গবাদি পশুর দুধে অতিরিক্ত ফ্যাট থাকে, যা শুক্রাণুর গঠন, গতি ও স্বাভাবিক চলাচলে সমস্যা তৈরি করতে পারে। ১৮-২২ বছর বয়সী একদল তরুণের ওপর করা সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

ধূমপান ও মদ্যপান

নিয়মিত ধূমপান ও অতিরিক্ত মদ্যপানে শুক্রাণুর গঠন ক্ষতিগ্রস্ত হয়। এমনকি স্পার্ম কাউন্ট কমে যাওয়া, যৌন অনীহা ও বন্ধ্যত্বের ঝুঁকিও বাড়ে। বিশেষজ্ঞরা বলছেন, এসব অভ্যাস যত দ্রুত ত্যাগ করা যায়, ততই ভালো।

সয়া পণ্য

সয়া জাতীয় খাবারে ফাইটোইস্ট্রোজেন নামে এক ধরনের উদ্ভিজ্জ হরমোন থাকে, যা শরীরের প্রাকৃতিক হরমোন ভারসাম্যে ব্যাঘাত ঘটাতে পারে। এক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত সয়া গ্রহণ শুক্রাণুর ঘনত্ব হ্রাস করতে পারে।

রাসায়নিকযুক্ত খাবার

শুধু খাবার নয়, উৎপাদন ও সংরক্ষণের জন্য ব্যবহৃত রাসায়নিকও শুক্রাণুর জন্য ক্ষতিকর। কীটনাশকযুক্ত ফল-সবজি, প্রক্রিয়াজাত খাদ্যে থাকা রাসায়নিক ও জেনোস্ট্রোজেন উপাদান শুক্রাণুর ঘনত্বে মারাত্মক প্রভাব ফেলে।

স্বাস্থ্যকর ও সুষম খাদ্য গ্রহণ এবং নিয়মিত শরীরচর্চার মাধ্যমে পুরুষের প্রজননক্ষমতা অনেকাংশে বজায় রাখা সম্ভব। তাই ব্যক্তিগত সচেতনতা এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১০

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১১

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১২

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৩

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৪

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৫

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৬

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৭

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৮

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

২০
X