কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ

রাতে ভাত খাওয়া কি আসলেই ক্ষতিকর, কী বলছেন পুষ্টিবিদ

ভাত। ছবি : সংগৃহীত
ভাত। ছবি : সংগৃহীত

বাঙালিদের খাদ্যতালিকায় প্রথম পছন্দ ভাত। তাই বাঙালিকে মাছে-ভাতে বাঙালি বলা হয়। সারাদিন বিভিন্ন ধরনের খাবারের পর, বাঙালিদের চাই ভাত। না, শুধু ভাত হলে চলবে না। ভাতের স্বাদ বাড়াতে প্রয়োজন নানা রকম মুখরোচক ও মসলাদার তরকারি।

তবে বাঙালি এখন স্বাস্থ্য সচেতন হয়েছে। ফিট থাকতে অনেকেই বাদ দিয়েছেন ভাত খাওয়া। অনেকে দুপুরে ভাত খেলেও বাদ দিচ্ছেন রাতে খাওয়া। তবে অনেকের মনে প্রশ্ন জাগে, রাতে ভাত খাওয়া স্বাস্থ্যর জন্য উপকারী নাকি ক্ষতিকর। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এ বিষয়ে কথা বলেন বিশিষ্ট পুষ্টিবিদ শর্মিষ্ঠা রায় দত্ত। প্রতিবেদনে বলা হয়,

ভাতেই শক্তি

সুস্থ থাকতে এবং কাজের জন্য শক্তি অর্জনের জন্য ভাত খাওয়া অত্যন্ত জরুরি। ভাত শরীরে শক্তি সরবরাহ করে। যার মূল উৎস হলো কার্বোহাইড্রেট। কর্মচঞ্চল জীবনযাপনের জন্য নিয়মিত পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার গ্রহণ করা প্রয়োজন। ভাত একটি অত্যন্ত পুষ্টিকর এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার, যে কারণে বিশেষজ্ঞরা এটি খাওয়ার পরামর্শ দেন।

এ ছাড়া, ভাতে কার্বোহাইড্রেটের পাশাপাশি পটাশিয়াম, ভিটামিন বি৬, ম্যাগনেশিয়াম এবং আয়রনের মতো অপরিহার্য ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। তাই শরীরে পুষ্টির ঘাটতি পূরণের জন্য নিয়মিত ভাত খাওয়া উচিত।

রাতে ভাত খাওয়া কি উচিত

পুষ্টিবিদ শর্মিষ্ঠা রায় জানান, অনেকের ধারণা রাতে ভাত খেলে শরীরের ওজন বাড়ে যায়। কিন্তু এই ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাই এসব ভুল ধারণা থেকে বেরিয়ে আসা উচিত।

রাতে সঠিক সময়ে খাওয়া

বর্তমানে অনেকে রাত ১১/১২টায় খাবার খান। যার ফলে খাবার ঠিকমতো হজম হতে চায় না। সেইসঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গের ওপর অতিরিক্ত চাপ পড়ে। তাই ভাত বা অন্য যে কোনো খাবার খাওয়ার ক্ষেত্রে রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া উচিত। সবচেয়ে ভালো হয় রাত ৮টার মধ্যে খাওয়া শেষ করা। এই নিয়ম মেনে প্রতিদিন খাওয়া হলে খাবার সহজে হজম হবে এবং শরীর পর্যাপ্ত বিশ্রাম পাবে।

খাবারের পরিমাণও জরুরি

রোগমুক্ত জীবনের জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় ক্যালোরি হিসাব করে খাওয়া জরুরি। রাতের খাবার যা-ই হোক না কেন, তার ক্যালরি পরিমাপ করা উচিত। এরপর ভাতের পরিমাণ ঠিক করলে ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং অন্যান্য রোগও নিয়ন্ত্রিত হবে। তবে সবাই ক্যালরি হিসাব করতে পারে না। তাই চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ মেনে খাদ্যতালিকা নির্ধারণ করুন।

এ ছাড়া প্রতিদিন যে ভাত খেতে হবে, এমনটাও নয়। সপ্তাহে সাত দিন ভাতের পরিবর্তে মাঝেমধ্যে ওটস, রুটি, ডালিয়া ইত্যাদি ঘুরিয়ে ফিরিয়ে খাদ্যতালিকায় রাখতে পারেন। এতে বরং শরীরের জন্য উপকার হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১০

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১১

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১২

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৩

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১৪

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৫

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৬

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৭

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৮

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৯

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

২০
X