কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রিজে রাখা ময়দা কি আসলেই বিষ? জানুন পুষ্টিবিদের বক্তব্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঘরে রুটি বানানোর জন্য আমরা অনেকেই ময়দা একবারে বেশি মেখে ফ্রিজে রেখে দিই, পরে আবার ব্যবহার করার জন্য। কিন্তু অনেকের মুখে শোনা যায়- ফ্রিজে রাখা ময়দা নাকি খাওয়া একদম উচিত না। এমনকি কেউ কেউ বলেন, ওটা বিষ হয়ে যায়! এ ধরনের কথা শুনে আপনারও যদি সন্দেহ হয় মনে, তাহলে চলুন জেনে নিই পুষ্টিবিদরা আসলে কী বলছেন এ বিষয়ে।

ফ্রিজে রাখা ময়দা বিষাক্ত কি না!

পুষ্টিবিদদের মতে, এ ধারণাটা একেবারে ভুল। ফ্রিজের সাধারণ তাপমাত্রা (৪° সেলসিয়াস) ব্যাকটেরিয়া বেড়ে ওঠা বাধা দেয় এবং এতে খাবার ভালো থাকে। তবে ময়দা সঠিকভাবে সংরক্ষণ করা জরুরি।

কিভাবে রাখলে ময়দা নিরাপদ থাকবে?

- সবসময় এয়ারটাইট পাত্রে ময়দা রাখুন

- ময়দায় একটু তেল মিশিয়ে রাখলে ভালো থাকে

- ফ্রিজের মেইন কোর অংশে রাখুন, দরজার পাশে নয়

- ২৪ ঘণ্টার মধ্যে ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো

আরও পড়ুন : জিহ্বার রং দেখে বুঝে নিন শরীরের ৫ সমস্যা

আরও পড়ুন : মোবাইল ব্যাংকিং ব্যবহারে সচেতন হোন

কখন ময়দা খাওয়া এড়িয়ে যাবেন?

- ময়দা যদি কালচে বা পাতলা হয়ে যায়

- গন্ধ বা চেহারায় অস্বাভাবিক কিছু লক্ষ্য করলে

- উপরের অংশে অদ্ভুত স্তর তৈরি হলে

তবে এসব না হলে, ফ্রিজে রাখা ময়দা একেবারে নিরাপদ ও স্বাস্থ্যকর।

পুষ্টিগুণ কমে যায়?

না, এটাও একটা ভুল ধারণা। ফ্রিজে রাখা ময়দায় থাকা প্রোটিন, ফাইবার বা কার্বোহাইড্রেট নষ্ট হয় না। বরং কিছু অ্যান্টিঅক্সিডেন্ট (যেমন ফেরুলিক অ্যাসিড) আরও সক্রিয় হয়ে ওঠে।

তাজা ময়দা অবশ্যই ভালো, কিন্তু প্রতিদিন তো আর সময় হয় না সবার। তাই ময়দা ফ্রিজে রাখা কোনো সমস্যার বিষয় না- শুধু সঠিকভাবে সংরক্ষণ করলেই হয়।

মিথ ভুলুন, তথ্য জানুন - সুস্থ থাকুন।

আরও পড়ুন : ত্বকের যেসব লক্ষণে বুঝবেন শরীরে কোলেস্টেরল বাড়ছে

আরও পড়ুন : ঘরে বসে সহজ পদ্ধতিতে কিডনির পরীক্ষা করতে পারবেন

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে, অভিযোগ মনির খানের

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১০

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

১১

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

১২

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

১৩

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

১৪

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১৫

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১৬

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১৭

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১৮

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৯

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

২০
X