কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ত্বকের যেসব লক্ষণে বুঝবেন শরীরে কোলেস্টেরল বাড়ছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আজকের ব্যস্ত জীবনে অনিয়মিত খাওয়া-দাওয়া আর অস্বাস্থ্যকর অভ্যাসের কারণে অনেকেই উচ্চ কোলেস্টেরলের সমস্যায় পড়ছেন। কোলেস্টেরল এক ধরনের চর্বি, যা রক্তে থাকে। এটি দুই ধরনের হতে পারে—ভালো (HDL) আর খারাপ (LDL)। ভালো কোলেস্টেরল শরীরের জন্য উপকারী হলেও, খারাপ কোলেস্টেরল বেশি হলে তা রক্তনালিতে জমে যেতে পারে। তখন রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় এবং হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, শরীরের ত্বকেই অনেক সময় কোলেস্টেরল বেড়ে যাওয়ার কিছু ইশারা দেখা যায়। সময়মতো এসব লক্ষণ চিনে ফেলতে পারলে অনেক বড় বিপদ এড়ানো সম্ভব। নিচে এমন কিছু লক্ষণ দেওয়া হলো:

১. ত্বক শুষ্ক হয়ে যাওয়া বা চুলকানি হওয়া : যখন রক্তে চর্বি বেশি হয়, তখন ত্বক রুক্ষ হয়ে যেতে পারে। চুলকানি, ফুসকুড়ি বা সোরাইসিসের মতো সমস্যাও দেখা দিতে পারে।

২. ত্বকের রঙ পরিবর্তন : রক্ত ঠিকমতো চলতে না পারলে ত্বকের স্বাভাবিক রঙ মলিন হয়ে যায়। মুখ বা ত্বক অনেক সময় হলুদে বা কালচে হয়ে যেতে পারে, যা কোলেস্টেরল বাড়ার একটা লক্ষণ হতে পারে।

৩. চোখের চারপাশে হলুদ দাগ : চোখের চারপাশে যদি হালকা হলুদ দাগ বা স্তর দেখা যায়, তাহলে বুঝতে হবে শরীরে চর্বি জমা শুরু হয়েছে। একে বলা হয় ‘জ্যানথেলাসমা’, যা খারাপ কোলেস্টেরল বেড়ে যাওয়ার একটা প্রাথমিক ইঙ্গিত।

৪. নীল বা বেগুনি রঙের দাগ : হাত, পা বা মুখে জালের মতো নীলচে দাগ দেখা দিলে সেটা রক্ত চলাচলে সমস্যার কারণে হতে পারে, যা উচ্চ কোলেস্টেরলের সাথে সম্পর্কিত।

৫. চুলকানি ও জ্বালাপোড়া : খারাপ কোলেস্টেরল বেশি হলে ত্বকে অস্বস্তি, চুলকানি বা হালকা জ্বালাপোড়া দেখা দিতে পারে।

কী করবেন?

এ ধরনের লক্ষণ দেখলে দেরি না করে রক্ত পরীক্ষা করিয়ে নিন এবং চিকিৎসকের পরামর্শ নিন। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হলে নিয়মিত ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাবার খান এবং ধূমপান বা অস্বাস্থ্যকর অভ্যাস এড়িয়ে চলুন।

সতর্ক থাকলে হৃদরোগের মতো বড় সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X