কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

টয়লেট সিটের চেয়েও বেশি জীবাণু রয়েছে বাড়ির যে ৫ জিনিসে

টয়লেট সিটের চেয়েও বেশি জীবাণু রয়েছে বাড়ির যে ৫ জিনিসে
ছবি : সংগৃহীত

অনেকেই ভাবেন, জীবাণু বেশি থাকে শুধু টয়লেট সিটেই। কিন্তু জানেন কি, বাড়ির এমন কিছু জিনিস আছে যেগুলোতে টয়লেট সিটের থেকেও বেশি জীবাণু থাকতে পারে? এই পাঁচটি জিনিস রোজ ব্যবহার করেন, কিন্তু সেগুলো পরিষ্কার রাখেন না অনেক সময়।

টিভির রিমোট

খেতে খেতে বা বাথরুম থেকে ফিরে টিভির রিমোট হাতে নেওয়া হয়। কিন্তু সাধারণত এর পরিষ্কার করার কথা খুব কমই মাথায় আসে। তাই রিমোট জীবাণুর আবাসস্থল হয়ে থাকে। অ্যালকোহল ওয়াইপস দিয়ে নিয়মিত পরিষ্কার করুন।

আরও পড়ুন : ব্লাড সুগার বাড়ানো থেকে রক্ষা পেতে বাদ দিন সকালের ৪ খাবার

আরও পড়ুন : ত্বকে যেসব পরিবর্তন দেখলে সতর্ক হওয়া জরুরি, হতে পারে হার্টের সমস্যা!

মোবাইল ফোন

সারা দিন মোবাইল হাতে থাকে, রাস্তায়, অফিসে, ঘরে সবসময়। কিন্তু মোবাইল পরিষ্কার করেন কি? এতে ময়লা ও জীবাণু জমে থাকে, যা টয়লেট সিট থেকেও বেশি। দিনে অন্তত একবার অ্যালকোহল ওয়াইপস দিয়ে মোবাইল পরিষ্কার করা ভালো।

বিছানার চাদর ও বালিশের কভার

বিছানায় ঘুমানোর সময় আমাদের ঘাম, মৃত কোষ সব জমে থাকে। কিন্তু এই চাদর ও বালিশের কভার খুব কম সময়েই বদলানো হয়। এতে ব্যাকটেরিয়া জন্মায়, যা ত্বকের সমস্যা বাড়ায়। তাই ২-৩ সপ্তাহ পরপর নিয়মিত ধুয়ে ফেলুন।

বাসন মাজার স্পঞ্জ

একই স্পঞ্জ দিয়ে দীর্ঘদিন বাসন মাজলে স্পঞ্জে খাবারের টুকরা, ময়লা ও জীবাণু জমে থাকে। স্পঞ্জ ভেজা থাকলে জীবাণু বাড়ে। তাই বাসন মাজার পর স্পঞ্জ ভালো করে শুকিয়ে রাখুন, সময়মতো বদলে ফেলুন।

ফ্রিজের ড্রয়ার

ফ্রিজের ড্রয়ারে রাখা সবজি ও মাংসের রস জীবাণুর জন্ম দেয়। নিয়মিত গরম পানি ও সাবান দিয়ে ড্রয়ার পরিষ্কার করে শুকিয়ে রাখুন, যাতে জীবাণু ছড়ায় না।

আরও পড়ুন : ঘুম না হলে সহজ ব্যায়ামে মিলতে পারে সমাধান

আরও পড়ুন : বিচ্ছেদের পথে থাকে যেসব ছোট ছোট কারণ

সুতরাং, বাড়ির এই জিনিসগুলো নিয়মিত পরিষ্কার না করলে শারীরিক অসুস্থতার ঝুঁকি বাড়ে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি, ছোট ছোট এই অভ্যাসেই স্বাস্থ্য ভালো রাখা সম্ভব।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১১

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১২

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৩

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৪

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৫

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৬

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৭

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৮

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৯

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

২০
X