কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৬:০২ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

ত্বকে যেসব পরিবর্তন দেখলে সতর্ক হওয়া জরুরি, হতে পারে হার্টের সমস্যা!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমাদের হার্ট যদি ঠিকমতো কাজ না করে, তাহলে তার প্রভাব শরীরের নানা অংশে পড়ে। এমনকি ত্বকেও দেখা দিতে পারে কিছু লক্ষণ। অনেক সময় আমরা এগুলো সাধারণ মনে করে এড়িয়ে যাই, কিন্তু এসব পরিবর্তন আসলে হতে পারে হৃদরোগের অজানা সংকেত। হার্টের অসুস্থতা আগে থেকেই চিহ্নিত করতে চাইলে এসব লক্ষণকে হালকাভাবে নেবেন না।

চলুন জেনে নিই ত্বকে দেখা দেওয়া এমন কিছু পরিবর্তনের কথা, যেগুলো হার্টের সমস্যার ইঙ্গিত দিতে পারে—

১. পা বা গোঁড়ালিতে ফোলাভাব

পা, গোঁড়ালি কিংবা পায়ের পাতায় হঠাৎ করে ফোলা ভাব দেখা গেলে সেটা হতে পারে হার্ট ঠিকমতো রক্ত পাম্প করতে পারছে না—এই সমস্যার ইঙ্গিত। রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে শরীরের নিচের অংশে পানি জমতে থাকে, যা ফোলাভাব তৈরি করে। যদি এর সঙ্গে ক্লান্তি বা শ্বাসকষ্টও থাকে, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

২. ত্বকে নীলচে বা বেগুনি রঙ

আপনার হাত বা পায়ের আঙুল যদি হঠাৎ করে নীল বা বেগুনি হয়ে যায় এবং গরম কাপড় বা ঘষলেও রঙ স্বাভাবিক না হয়, তাহলে সেটা হতে পারে সায়ানোসিস নামের এক অবস্থা। এই অবস্থা তখনই হয়, যখন রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায়। এটি হার্ট বা ফুসফুসের সমস্যার কারণে হতে পারে এবং তাৎক্ষণিক চিকিৎসার দরকার হয়।

৩. পায়ে জালের মতো নীল বা বেগুনি দাগ

আপনার পায়ে বা ত্বকের ওপর জালের মতো বেগুনি রঙের প্যাটার্ন দেখা গেলে সেটা হতে পারে কোলেস্টেরল এমবোলাইজেশন সিনড্রোম। এতে ছোট রক্তনালিগুলো ব্লক হয়ে যায়, ফলে রক্ত চলাচল ব্যাহত হয়। এটা কোনো সাধারণ ফুসকুড়ি নয়, বরং তাৎক্ষণিক ডাক্তার দেখানো দরকার।

৪. নখের আকারে অস্বাভাবিক পরিবর্তন (নখ ফুলে ওঠা)

নখ যদি নিচের দিকে বাঁকতে থাকে বা আঙুলের ডগা ফুলে যায় (যাকে ক্লাবিং বলা হয়), তাহলে সেটা হতে পারে শরীরে দীর্ঘদিন অক্সিজেনের ঘাটতির ইঙ্গিত। এটি সাধারণত হার্ট বা ফুসফুসের দীর্ঘমেয়াদি সমস্যার সঙ্গে যুক্ত থাকে।

৫. নখের নিচে লাল বা বেগুনি রেখা

নখের নিচে স্প্লিন্টারের মতো সরু লাল বা বেগুনি দাগ দেখা দিলে সেটাও হতে পারে সংক্রামক এন্ডোকার্ডাইটিস নামের এক ধরনের হৃদরোগের লক্ষণ। এই দাগের সঙ্গে জ্বর, ক্লান্তি থাকলে অবশ্যই অবহেলা না করে চিকিৎসা করান।

পরামর্শ : এমন কিছু ত্বক-সংশ্লিষ্ট লক্ষণ দেখে ভয় না পেয়ে সচেতন হোন। নিয়মিত চেকআপ করুন, বিশেষ করে যদি আপনার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা অতিরিক্ত ওজন থাকে। কারণ সময়মতো ধরা পড়লে হার্টের অনেক সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সূত্র : হেলথলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X