কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

ঢামেক হাসপাতালের ই-টিকিট কাটবেন যেভাবে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। পুরোনো ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। পুরোনো ছবি

বহির্বিভাগের রোগীদের দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে ই-টিকিট চালু করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর উদ্বোধন করেন।

ঢামেক সূত্র জানায়, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন কয়েক হাজার রোগী আসেন। ই-টিকিট চালু করায় বাসায় বসেই মোবাইলের মাধ্যমে আউটডোরের টিকিট কাটতে পারছেন রোগীরা। ফলে লাইনে দাঁড়ানোর কষ্ট লাঘব হয়েছে তাদের। একই সঙ্গে সময়েরও সাশ্রয় হচ্ছে।

ই-টিকিট কাটবেন যেভাবে :

•প্রথমে অনলাইনে এসে https://dmch.bindu.health/patient/booking -তে ক্লিক করতে হবে।

•সার্চবারে মোবাইল নম্বর দিয়ে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) সংগ্রহ করতে হবে।

•পরবর্তী ধাপে রেজিস্ট্রেশনের জন্য অনলাইন ফরমে নাম, বয়স, জন্ম তারিখ ইত্যাদি প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করুন।

•এরপর Book Ticket অপশনে ক্লিক করে রোগ অনুযায়ী বিভাগ, সময় ও তারিখ প্রদান করুন।

•পরবর্তী ধাপে পেমেন্টের জন্য কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং বা ওয়ালেটের অপশন বেছে নিয়ে পেমেন্ট সম্পন্ন করুন। দেশের প্রচলিত অধিকাংশ অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে টিকিটের ১০.০০ (দশ) টাকা মূল্য পরিশোধ করা যাবে।

বর্তমানে ই-টিকিটের রোগীদের জন্য আলাদা কক্ষ এবং চিকিৎসক সুনির্দিষ্ট রেখেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X